সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ কী? কেমন করে তৈরি হয় প্রাণের অনুকূল পরিবেশ? ব্রহ্মাণ্ডে নিজেদের স্বরূপ চিনতে বহু বছর ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। সেই অন্বেষণে নতুন অধ্যায় রচিত হল। এক গ্রহাণুর শরীরে মিলল জল ও জৈব পদার্থের সন্ধান। ২০১০ সালে ‘ইটোকায়া’ নামের ওই গ্রহাণু (Asteroid) থেকে নমুনা সংগ্রহ করেছিল জাপানি (Japan) মহাকাশ সংস্থা জাক্সা। অবশেষে সেই নমুনা থেকেই এমন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এই প্রথম কোনও গ্রহাণুতে এই ধরনের উপাদান মিলল।
২০১০ সালে হায়াবুসা মিশনে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি তথা জাক্সা ‘ইটাকায়া’র শরীর থেকে যৎসামান্য নমুনাই সংগ্রহ করতে পেরেছিল। আর সেই নমুনা থেকেই এত বড় আবিষ্কার করতে পারলেন বিজ্ঞানীরা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলোওয়ে-র গবেষকরা নমুনা পরীক্ষা করে তার মধ্যে জলীয় অংশ খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, ওই গ্রহাণুর মধ্যে বিবর্তনের চিহ্ন রয়েছে। ঠিক যেমনটা কোটি কোটি বছর আগে পৃথিবীর ক্ষেত্রেও দেখা গিয়েছিল।
[আরও পড়ুন: সমুদ্রের তীরে উদ্ধার অতিকায় প্রাণীর দেহ! রহস্য ঘনাচ্ছে ২৩ ফুটের ‘দানব’ শরীর ঘিরে]
Congratulations to the Hayabusa asteroid sampling mission! If you haven’t heard, Japan has successfully landed a probe on asteroid 25143 Itokawa and collected samples in flawless execution. Still don’t believe asteroid mining is around the corner? Join us: https://t.co/DRkuJDTezN
Advertisement— WSMCR Forum (@WSMCRForum) February 24, 2021
সেই সঙ্গে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের নিয়ে গড়া একটি দলও গ্রহাণুটির নমুনা নিয়ে বিস্তৃত কাজ করেছেন। তাঁরা যে নমুনা নিয়ে কাজ করেছেন, সেটির নাম দেওয়া হয়েছে ‘আমাজন’। তাঁরা নমুনাটি নিয়ে পরীক্ষা করার পর সেখানে জৈব নমুনা খুঁজে পেয়েছেন। সব মিলিয়ে নয়া এই আবিষ্কারে উত্তেজিত বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই ভাবে গ্রহাণুটির নমুনাটি নিয়ে বিস্তারিত পরীক্ষায় যে ফলাফল মিলেছে, তাতে আগামী দিনে পৃথিবীতে প্রাণের উদ্ভব ও তার বিকাশকে আরও ভাল করে বুঝতে সাহায্য করবে। আর সেই সঙ্গে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনার দিকটিও পরিষ্কার হবে।
[আরও পড়ুন: বাঙালির চন্দ্রস্পর্শ! নাসার হাত ধরে চাঁদে পাড়ি দিচ্ছে উত্তরপাড়ার তরুণের গল্প]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!