Abishek Porel

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আসন্ন মরশুমে বাংলার প্রাথমিক দল থেকে বাদ জেলবন্দি পোড়েল

অক্টোবর থেকে এবার রনজি শুরু হচ্ছে। বাংলা রনজি অভিযান শুরু করবে ঘরের মাঠ ইডেনেই।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৩:৫৭

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আসন্ন মরশুমে বাংলার প্রাথমিক দল থেকে বাদ জেলবন্দি পোড়েল
বাংলার প্রাথমিক দলে জায়গা পেলেন না অভিষেক পোড়েল। ফাইল ছবি।

আসন্ন মরশুমের জন্য প্রাথমিক দল ঘোষণা করল বাংলা। তবে প্রত্যাশামতোই সেই দলে জায়গা হয়নি অভিষেক পোড়েলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এই তরুণ উইকেটকিপার-ব্যাটারকে। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। এবার বাংলার প্রাথমিক দলে জায়গা পেলেন না গত কয়েক বছরে নিয়মিত খেলা এই তারকা।

Advertisement

পাশাপাশি দলে রাখা হয়নি গত মরশুমে সিনিয়র দলের জার্সিতে খেলা রাহুল প্রসাদ, বিশাল ভাটি ও বিকাশ সিংয়ের মতো বোলারদেরও। সূত্রের খবর, আধার কার্ড সংক্রান্ত সমস্যার জন্য বাংলার হয়ে খেলতে পারবেন না তাঁরা। তবে প্রাথমিক দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামি, সুমন্ত গুপ্ত, সুরজ সিন্ধু জয়সওয়াল, প্রদীপ্ত প্রামাণিকের মতো চেনা মুখেরা।

Advertisement

অক্টোবর থেকে এবার রনজি শুরু হচ্ছে। বাংলা রনজি অভিযান শুরু করবে ঘরের মাঠ ইডেনেই। ঘরের মাঠে প্রথম ম্যাচে বাংলার সামনে দিল্লি। তার আগে অবশ্য রনজির জন্য প্রস্তুতি ভালোভাবে সারতে চাইছে টিম বাংলা। তার জন্য আগামী ১ সেপ্টেম্বর পুদুচেরিতে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে লক্ষ্মীরতন শুক্লার টিম। উল্লেখ্য, গত মরশুমে সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে রনজি থেকে বিদায় নিয়েছিল বাংলা।

Advertisement

লক্ষ্মীর চার বছরের কোচিংয়ে বাংলা একবার ফাইনাল খেলেছে। একবার সেমিফাইনাল। এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বঙ্গ ব্রিগেড। তবে সেই দলে জায়গা পেলেন না জেলবন্দি অভিষেক পোড়েল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার জেরেই এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.