সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণে বাঁচলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাতে মাথা ফেটে গেল বাংলাদেশের (Bangladesh) তারকা পেসারের। রবিবার ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজির কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অনুশীলন করার সময় এমন ঘটনা ঘটেছে।
কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?
চোট লাগার সময় নেটে ম্যাথু ফোর্ডকে বোলিং করছিলেন মুস্তাফিজুর। তাঁর মারা একটি শট সরাসরি গিয়ে লাগে মুস্তাফিজুরের মাথায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। ছুটে যান দলের অন্য অধিনায়ক লিটন দাস-সহ দলের অন্য ক্রিকেটাররাও। বাঁহাতি পেসারের কাছে চলে আসে সাপোর্ট স্টাফরাও। দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে মুস্তাফিজুরের মাথা। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
[আরও পড়ুন: অভিষেক টেস্টে জোড়া অর্ধ শতরান, গাভাসকরের সঙ্গে এক আসনে সরফরাজ]
মূলত মাথার পেছনের দিকে বল লেগেছিল মুস্তাফিজুরের। এর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজুরকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এখনও পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে চাপিয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। পরবর্তী ম্যাচে তিনি খেলতে নামেন কিনা সেটাই দেখার।
[আরও পড়ুন: ‘কৃতিত্ব তো আমাদেরই’, যশস্বীর দুরন্ত ইনিংস নিয়ে আজব দাবি ইংল্যান্ড ওপেনারের]
সর্বশেষ খবর
-
জল কমতেই শুরু ব্রিজের রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়া সেতু?
-
‘খুব কষ্ট হচ্ছে মা, বাড়ি নিয়ে যাও’, মায়ের কাছে আর্তি বাংলাদেশের মাদ্রাসায় ‘ধর্ষিত’ নাবালকের
-
যেচে আলাপ যেন উপদ্রব, বিশ্বজুড়ে ভয়ংকরভাবে বাড়ছে একাকীত্ব
-
অবসর সর্বজনীনের পুজো মণ্ডপ যেন শিল্পীর ক্যানভাস, বিস্মৃতপ্রায় শিল্পী শানু লাহিড়ীর শিল্পভাবনা ফুটে উঠবে মণ্ডপসজ্জায়
-
পুজোয় টইটই আরও সহজ! উৎসবের মরশুমে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল