আইপিএলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল আছে। যে রাজ্যগুলো থেকে দল নেই, তার মধ্যে বিহার অন্যতম। এবার কি বিহারবাসীর সেই প্রত্যাশা পূর্ণ হতে চলেছে? বৈভব সূর্যবংশী, ঈশান কিষানের মতো তারকার উত্থান বিহার থেকে। তাহলে বিহার থেকে কেন নিজস্ব দল থাকবে না? সেই প্রশ্ন তুলে বিহার থেকে নতুন আইপিএল দলের সম্ভাবনা উসকে দিলেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় কোটিপতি ব্যবসায়ী দীর্ঘ পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মতো বিহারের একটা দল থাকা দরকার বলে মনে হয় না? বিহার থেকে অনেক দারুণ ক্রিকেটার উঠে এসেছে। ঈশানের জন্ম পাটনায়। বৈভবের জন্ম সমস্তিপুরে। গোপালগঞ্জের সাকিব হুসেনের দিকেও সবার নজর আছে।’ তার সঙ্গে তিনি ঈশান ও বৈভবের বিভিন্ন নজির তুলে ধরেছেন।
৭২ বছর বয়সি ব্যবসায়ী আরও লেখেন, ‘বিহার এখনও ক্রিকেটে সেই সম্মান ও নিজস্ব পরিচিতি পায়নি। আমার বহুদিনের স্বপ্ন, বিহারের তরুণ প্রজন্ম নিজস্ব জায়গা খুঁজে পাক। বিহারের প্লেয়াররা যেন বিশ্বমানের পরিকাঠামো পান। আমি আত্মবিশ্বাসী, আমাদের বাচ্চারা সমস্ত সুযোগসুবিধা পাবে এবং বিশ্বের সেরা হয়ে উঠবে। আমার তরফ থেকে বিহারের ক্রিকেট দলকে সমস্ত সাহায্য করা হবে। আমার কাছে বিহার একটা রাজ্য নয়, একটা আবেগ।’
क्या आपको नहीं लगता Chennai Super Kings, Mumbai Indians और Kolkata Knight Riders की तरह बेमिसाल बिहार की भी एक टीम होनी चाहिए?
बिहार की मिट्टी ने देश को बहुत से बेहतरीन क्रिकेट खिलाड़ी दिए हैं।
पटना में जन्मे ईशान किशन ने सबसे कम गेंदों में ODI double century लगाई। समस्तीपुर… pic.twitter.com/bgScCh40Zd
— Anil Agarwal (@AnilAgarwal_Ved) May 22, 2026
তারপরই নেটদুনিয়ায় প্রশ্ন, তাহলে কি বিহার নতুন আইপিএল দল পাচ্ছে? অনিলের জন্ম পাটনায়। বহু সংগ্রাম করে নিজস্ব ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছেন। বিভিন্ন সূত্র মতে, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে আইপিএলে দল বাড়ানোর জন্য বিসিসিআই কোনও দরপত্র আহ্বান করছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের