সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ভাল খেলেছেন। তা সত্ত্বেও জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য। ক্রিকেটপ্রেমীদের মন জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি কেকেআর তারকা (KKR) রিঙ্কু সিং (Rinku Singh)।
শিষ্য সুযোগ না পাওয়ায় গুরু মাসুদ আমিনি হতাশ হয়েছেন। তিনি আশা করেছিলেন দলে ডাক পাবেন রিঙ্কু। কিন্তু খবর প্রকাশিত হওয়ার পরে আমিনি এতটাই মর্মাহত হন যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঠিক ভাষা খুঁজে পাচ্ছিলেন না।
দল ঘোষণার আগে কোচ আমিনিকে রিঙ্কু বলেছিলেন, ”আমি তো দেশের হয়ে খেলতে প্রস্তুত। একদম তৈরি। তবে ভারতের হয়ে খেলা নিয়ে এখনই বেশি কিছু ভাবছি না। কপালে যা লেখা আছে তাই হবে।”
[আরও পড়ুন: ওয়ার্ম আপ ম্যাচে ব্যর্থ কোহলি, নজর কাড়লেন রোহিত-যশস্বী]
আমিনি আরও বলেন, ”দলে জায়গা না পাওয়ায় রিঙ্কু যে খুব একটা ভেঙে পড়েছে এমন নয়। ও হয়তো বলবে, কোনও সমস্যা নেই, পরিশ্রম করবো। আর কী! রিঙ্কু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও পরিশ্রম করবে এবং কিছু করার চেষ্টা করবেই। আমার মনে হয়, ভারতীয় দলে কেন ডাক পেল না, তা নিয়ে ভাবনাচিন্তা করবে।”
[আরও পড়ুন: ‘শুধু ভারত ম্যাচ নয়, বিশ্বকাপ জেতাই লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানের’, বলছেন পাক পেসার আফ্রিদি]
সর্বশেষ খবর
-
‘সংসদেও একসঙ্গে থাকব না’, জোট প্রস্তাবে খারিজ হতেই কংগ্রেসের জন্য ‘দরজা বন্ধ’ করলেন মমতা
-
মুখেই বিরোধিতা রাহুলের, সংসদীয় কমিটিতে UPI চার্জে আপত্তি জানায়নি কংগ্রেসও
-
মোদির জন্মদিনে বঙ্গে আজ অকাল দীপাবলি, কতজন পাবেন অন্নপূর্ণা?
-
জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর