Brandon McCullum

‘বাজবল’ যুগের সমাপ্তি, ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই ম্যাকালাম

বেন স্টোকসের অবসরের পরই চাকরি গেল ম্যাকালামের। তবে সাদা বলের দুই ফরম্যাটে এখনও কোচ থাকছেন প্রাক্তন কিউয়ি তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৯:৫০

options
link
‘বাজবল’ যুগের সমাপ্তি, ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই ম্যাকালাম

কিছুদিন আগে অবসর নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এবার টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই হলেন ব্র্যান্ডন ম্যাকালাম। চার বছর আগে তিনি ইংল্যান্ডের দায়িত্ব নেন। তাঁর ডাকনামে অতি আগ্রাসী টেস্ট ক্রিকেটের ধরন ‘বাজবল’ নামে জনপ্রিয় হয়। সেটা সফল কি না বিতর্ক আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অ্যাসেজ ও ভারতের বিরুদ্ধে সিরিজে সাফল্যের মুখ দেখেনি। বরং মাঠের বাইরের বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে শেষ ‘বাজবল’ যুগ। তবে সাদা বলের দুই ফরম্যাটে এখনও কোচ থাকছেন প্রাক্তন কিউয়ি তারকা।

Advertisement

২০২৫-এ অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে ‘অনভিজ্ঞ’ ভারতের বিরুদ্ধে ড্র। অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাসেজে ১-৪ ব্যবধানে দুরমুশ। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যর্থতা। এছাড়া মাঠের বাইরে বিতর্ক তো লেগেই আছে। সিরিজের মাঝপথে মদ্যপান করে বেন স্টোকসের মারামারি। অস্ট্রেলিয়াতেও অতি মদ্যপান করে দুই ইংরেজ তারকা বিতর্ক বাড়ান। অথচ ম্যাকালাম কোনও কড়া পদক্ষেপ নেননি। অবশেষে টেস্ট কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চাকরি যাওয়ার পর ম্যাকালাম বলেন, ‘আমি টেস্ট দলকে কোচিং করানো ভীষণ উপভোগ করেছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। এই পথচলায় আমরা অবিশ্বাস্য কিছু মুহূর্ত কাটিয়েছি, আবার কঠিন দিনও দেখতে হয়েছে। তবে এ ধরনের বড় দায়িত্বে চ্যালেঞ্জ থাকবেই। সেই দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে খারাপ লাগছে। তবে আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ওপর। ইংল্যান্ডকে আরও সামনে নিয়ে যাওয়াই লক্ষ্য।’

Advertisement

২০২২ সালে ম্যাকালাম দায়িত্ব নেওয়ার আগে ১৭ টেস্টের মধ্যে ইংল্যান্ড একটিতে জিতেছিল। সেখানে এক নতুন দর্শন নিয়ে আসেন তিনি। চিরাচরিত টেস্ট ঘরানার বদলে আগ্রাসী, আক্রমণাত্মক ও ফলাফলের ঊর্ধ্বে বিনোদনের ক্রিকেট। ম্যাকালামের অভিযান শুরু হয়েছিল দারুণভাবে। প্রথম ১১টা টেস্টের মধ্যে ১০টিতে জেতে। স্টোকস-ম্যাকালাম জুটি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে নতুন পথ দেখায়। কিন্তু গত ১২টি টেস্টের ৮টিতে হেরেছে তারা। অবশেষে ম্যাকালাম যুগের অবসান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.