২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ সুযোগ পাবেন কি না সেই জল্পনা চলছে। এর মধ্যেই নয়া অবতারে হিটম্যান। বাইশ গজে দাপটের পর এবার বিনো দুনিয়ায় পা রাখছেন রোহিত। কিন্তু এখনও তো তিনি বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটার। তাহলে কি নিজস্ব টিভি শো করতে পারেন? সেটা কি চুক্তিভঙ্গ? নির্বাসিত হতে পারেন হিটম্যান? সেই জল্পনায় সোশাল মিডিয়া ছয়লাপ। কিন্তু সত্যিটা কী?
আরও পড়ুন:
সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন শো-র টিজার। যা ভাইরাল নেটদুনিয়ায়। অনুষ্ঠানের নাম ‘ফ্যামিলি ফুল হাউস’। ১৮ সেপ্টেম্বর থেকে সোনি নেটওয়ার্কে টিভি ও ওটিটি মাধ্যমে সম্প্রচারিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শ্রেয়স আইয়ার, অভিষেক নায়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা। একসঙ্গে ভাইরাল ‘শেহেরি বাবু’ গানে নেচেছেন। আবার রোহিতের সেই বিখ্যাত ‘কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা’ মন্তব্য আছে।
এর মধ্যে সোশাল মিডিয়ায় জল্পনা শুরু, রোহিতকে শাস্তি পেতে হবে। বোর্ডের নিয়মে নাকি আছে, চুক্তিবদ্ধ প্লেয়াররা নিজস্ব অনুষ্ঠান চালাতে পারে না। এমনকী রোহিতকে নাকি আজীবনের জন্য ব্যান করা হতে পারে। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরা থেকে যাবে ভারতের প্রাক্তন অধিনায়কের। কিন্তু সত্যিটা হল, বোর্ডের এরকম কোনও নিয়মই নেই। বাণিজ্যিক সম্প্রচার বা টিভি শো-র জন্য ক্রিকেটারদের আটকাতে পারে না বোর্ড। তবে কিছু বিষয়ে কড়াকড়ি আছে। যেমন, সফর চলাকালীন কোনও বিজ্ঞাপন শুট করতে পারবেন না ক্রিকেটাররা।
কিন্তু ফাঁকা সময়ে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে বোর্ড হস্তক্ষেপ করে না। এছাড়া বোর্ডের কর্মকর্তা, পিচের পরিস্থিতি ও প্রতিপক্ষ দলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে পারবেন না। তাই রোহিতের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য নয়। রোহিতের অনুষ্ঠান পারিবারিক। এই মুহূর্তে তিনি ক্রিকেট খেলছেন না। ফলে নিজস্ব অনুষ্ঠান পরিচালনায় কোনও শাস্তির মুখে পড়বেন না হিটম্যান।
Squad Goals 🔥
Shuru ho raha hai 19th September se raat 9:30 baje, sirf #SonyEntertainment Television aur Sony LIV par.#RohitSharma #FamilyFullHouse #ComingSoon #SonyTV pic.twitter.com/CcTw0QAuKa
— sonytv (@SonyTV) September 10, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!