টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জল্পনার তেজটা ক্রমশ বাড়ছিল। প্রশ্ন ছিল, বিশ্বকাপে আফগানিস্তানের ভরাডুবির পর নেতৃত্বে বহাল থাকবেন রশিদ খান? উত্তর পাওয়া গেল বৃহস্পতিবার। জানা গিয়েছে, আফগান দলের নেতৃত্বে বদল হয়েছে। রশিদ খানের জায়গায় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।
আরও পড়ুন:
এক আন্তর্জাতিক ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছিল আফগানিস্তানকে। এর পরেই রশিদ খানকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়। সেই জল্পনাতেই সিলমোহর পড়ে গেল। ১৩ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা। সেখানে অধিনায়ক হিসাবে দেখা যাবে ইব্রাহিম জাদরানকে। উল্লেখ্য, বিশ্বকাপে এই জাদরানই সহ-অধিনায়ক ছিলেন।
নেতৃত্ব ছাড়াও আফগানিস্তান দলে কিছু বদল হয়েছে। সুযোগ পাননি ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব এবং মহম্মদ ইশাক। টি-টোয়েন্টির সঙ্গে তাঁরা ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। তাঁদের বদলে টি-টোয়েন্টি দলে এসেছেন নুর রহমান, শরফুদ্দিন আশরাফ এবং ফরিদ আহমেদকে। ওয়ানডে দলে এসেছেন জিয়া উর রহমান শরিফি।
উল্লেখ্য, ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০, ২২ ও ২৫ মার্চ রয়েছে ওয়ানডে। খেলাগুলি হবে শারজা এবং দুবাইয়ে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে খেলাধুলা বন্ধ রয়েছে। এই অবস্থায় সেখানে সিরিজ আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।
JUST IN – Opener Ibrahim Zadran has replaced Rashid Khan as Afghanistan’s T20I captain. pic.twitter.com/y0UH4ReUzi
— Cricbuzz (@cricbuzz) March 5, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতভর প্যান্ডেল হপিং, ফুচকা-রোল-বিরিয়ানি দেদার? গ্যাস-অম্বল এড়িয়ে সুস্থ থাকবেন কীভাবে
-
‘অপারেশন সফেদ সাগর’ সিরিজে দার্জিলিংয়ের ‘থ্রি মাস্কেটিয়ার্স’, কোন ভূমিকায় ত্রয়ী?
-
হাজিরা দিয়েও আস্ফালন! সাড়ে পাঁচ ঘণ্টা পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এবার প্রতারক চিনিয়ে দেবে হোয়াটসঅ্যাপই! আসছে নয়া ফিচার, জেনে নিন খুঁটিনাটি
-
মধ্যমগ্রামের নামী শপিংমলের ৩ রেস্তরাঁয় বাসি মাংস, মেয়াদ উত্তীর্ণ মশলা! বাতিল লাইসেন্স