টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। এর মাঝেই বিসিসিআইয়ের দিকে অভিযোগের আঙুল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদের (Ahmed Shehzad)। তাঁর কথায়, আইসিসি’র কাছে নিজেদের প্রভাব খাটিয়ে ক্রিকেটারদের ডোপ টেস্ট (Dope Test) করতে দেয় না ভারতীয় বোর্ড। বিসিসিআই নাকি নিজেদের ইচ্ছামতো ডোপ টেস্ট করায়।
ঠিক কী বলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার? পাকিস্তানের এক টিভি শো-য়ে শেহজাদ বলেন, “আইসিসি ইভেন্ট চলার সময় ক্রিকেটারদের ডোপ টেস্ট করতে দেয় না ভারতীয় বোর্ড। খেলোয়াড়রা ড্রাগ বা কোনও নিষিদ্ধ দ্রব্য সেবন করছে কি না, সেটা জানার জন্যই ডোপ টেস্ট করা হয়। তবে আইসিসি যখনই টেস্ট করতে চায়, বিসিসিআই তাতে রাজি হয় না। এক্ষেত্রে যুক্তি খাঁড়া করে, ওদের কাছে নাকি ডোপ টেস্ট করার জন্য আরও ভালো প্রযুক্তি রয়েছে।”
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে ডোপ টেস্ট করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। রক্তের নমুনা বা মূত্রের নমুনা পরীক্ষা করে এই টেস্ট করা হয়। কোনও টুর্নামেন্টের মধ্যে বা বাইরে ডোপ টেস্ট করানো যেতেই পারে। পরীক্ষার পর কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি।
কিন্তু প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কেন এমন বললেন, তার উত্তর অবশ্য পাওয়া যায়নি। প্রথমত, অভিযোগ তুললেও এর স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। নেটিজেনরা বলছেন, পাক ক্রিকেটারের কথা হাওয়ায় ভাসানো। বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার হতাশা থেকেই এমন বলেছেন শেহজাদ। যদিও তাঁর আকাশকুসুম দাবির পর বিসিসিআই বা আইসিসি’র তরফে এখনও পর্যন্ত বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম