চুঁচুড়ার সেই প্র্যাকটিস ম্যাচটার কথা হয়তো কখনও ভুলতে পারবেন না তিনি। ওই ম্যাচটাই যেন জীবন বদলে দিয়ে যায় সুজাতা দে’র। অলরাউন্ডার হিসাবে ভারতীয় এ (India A) দলে সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলবেন। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে সেভাবে ব্যাটিংয়ের সুযোগই পেতেন না সুজাতা (Sujata Dey)। ব্যাটিং বলতে ওই দশ কিংবা এগারো নম্বর। তার আগে কখনও স্লট পাননি। বরং তখন বাঁ-হাতি পেসার হিসাবে নিজেকে প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছিলেন সুজাতা। বছর কয়েক আগে সিনিয়র বাংলা দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নেটেও সেভাবে ব্যাটিংয়ের সুযোগ আসত না। সুজাতার ব্যাটিংয়ের সুযোগটা পেলেন বাংলার অনূর্ধ্ব তেইশ টিমে খেলার সময়। ওই টিমের কোচ তখন শিবসাগর সিং।
আরও পড়ুন:
শিবসাগর সুজাতার ব্যাটিংয়ের কথা শুনেছিলেন। নেটে একবার দেখার পরই ঠিক করে ফেলেন সুজাতাকে দিয়ে ওপেন করাবেন। চুঁচুড়ায় ছেলেদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে প্রথম পাঁচ ওভারেই মারকুটে ব্যাটিং করেন সুজাতা। তারপর থেকেই টিমে নিয়মিত ওপেনার হয়ে যান সুজাতা। বাংলার হয়ে ভালো পারফর্ম করেছেন। ক্লাব ক্রিকেটে রান করেছেন। বেঙ্গল টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরিও রয়েছে সুজাতার। শিবসাগর বলছিলেন, “আমাকে একজন ওর ব্যাটিংয়ের কথা বলেছিল। নেটে দেখার পরই বুঝেছিলাম ওকে দিয়ে ওপেন করানো যায়। ব্যাটের সুইং খুব ভালো ছিল। ওকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তটা তখনই নিয়ে ফেলি। সুজাতাকে শুধু একটা কথাই বলতাম, আউট হওয়া নিয়ে ভাবতে হবে না। তুই শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলে যা। চুঁচুড়ায় প্রস্তুতি ম্যাচে ওর ব্যাটিং দেখার পর আমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাই। বাংলার অনূর্ধ্ব তেইশ টিমে ওকে দিয়ে ওপেন করানো শুরু করি। যা নিয়ে তখন অনেকেই অনেক কথা বলেছিলেন। বলা হচ্ছিল, যে মেয়েটা দশ-এগারো নম্বরে ব্যাট করত, কেন তাকে দিয়ে ওপেন করানো হচ্ছে?”
ক্রিকেটার হিসাবে বাংলা ক্রিকেটে শিবসাগরের অবদান নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এখন আবার নিঃশব্দে ক্রিকেটারদের প্রতিষ্ঠার কাজটাও করে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের