India beats Netherlands

বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা

পাকিস্তানের পর নেদারল্যান্ডস। প্রতিপক্ষ পালটে গেলেও ভারতের মহিলা ব্রিগেডের দাপুটে মেজাজ বদলায় না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২২:৫৭

options
link
বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা
ভারতের মহিলা দল।

পাকিস্তানের পর নেদারল্যান্ডস। প্রতিপক্ষ পালটে গেলেও ভারতের মহিলা ব্রিগেডের দাপুটে মেজাজ বদলায় না। টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু হয়েছিল পাকবধ দিয়ে। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরও বিধ্বংসী পারফরম্যান্স উইমেন ইন ব্লুর। প্রথমে ব্যাট করতে নেমে নজির। তারপর দুরন্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ছারখার করে দিলেন হরমনপ্রীত কৌররা। পরপর দু’টো ম্যাচ বড় ব্যবধানে জেতার পর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ভারত।

Advertisement

টসে হেরে এদিন ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে ধরা দেন স্মৃতি-শেফালি। ১১৫ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ভালো ফর্মে ছিলেন স্মৃতি। এদিন মাত্র ৪৭ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। অতি আগ্রাসী খেলতে গিয়েই নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন স্মৃতি। অন্যদিকে শেফালির ব্যাট থেকে এল ৩৮ বলে ৫৫ রান।

Advertisement

ওপেনারদের দাপটেই এদিন টি-২০ বিশ্বকাপে ভারত নতুন ইতিহাস লিখল। টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার ভারতের মহিলা দল দু’শো রানের গণ্ডি পেরিয়েছে। এর আগে ইংল্যান্ড ছাড়া কোনও দলই মহিলা বিশ্বকাপে দুশো রান করতে পারেনি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। ২০৯ রানে থামেন হরমনরা।

Advertisement

ভারতের বিরাট টার্গেট নেদারল্যান্ডসের পক্ষে কার্যত অসম্ভব হয়ে ওঠে। নেপথ্যে ভারতের স্পিন জাদু। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন শ্রী চরণী। তিন উইকেট শেফালির। একটা উইকেট গিয়েছে দীপ্তি শর্মার ঝুলিতে। ডাচদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাপ্টেন বাবেতে ডি’লিড। যদিও এদিন ভারতের মাথাব্যথা বাড়ালেন শ্রেয়াঙ্কা পাটিল। তারকা স্পিনার নিজের প্রথম বলটি করার পরেই পায়ে চোট পেয়েছেন। স্ট্রেচারে চেপে মাঠ ছেড়েছেন শ্রেয়াঙ্কা। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে তিনি কি সুস্থ হতে পারবেন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.