Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Telegram

‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রামই কেন নিষিদ্ধ? চরম বিতর্কে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

নিষেধাজ্ঞার পরই টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এক সপ্তাহব্যাপী এই নিষেধাজ্ঞা কিছুই থামাতে পারবে না। এর মাধ্যমে ১৫ কোটি ব্যবহারকারীকে শাস্তি দেওয়া হল। যাঁরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিল তাঁদের কিছু হল না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২০:০৬

options
link
‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রামই কেন নিষিদ্ধ? চরম বিতর্কে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র zoom
‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার।

‘নিট’ প্রশ্ন ফাঁস রুখতে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার। তাদের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। কিন্তু ‘নিট’ আবহে কেন টেলিগ্রামই নিষিদ্ধ করা হল? বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

বুধবার সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ঘিরে এই অ্যাপে প্রতারণা চক্র এবং তোলাবাজি চলছে। তা প্রতিরোধ করতেই আগাম পদক্ষেপ করা হয়েছে। সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কণ্ঠরোধ করার জন্য এই পদক্ষেপ করা হয়নি। তাঁরা স্পষ্ট করেছে, এই পদক্ষেপ সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। সময়সীমা রয়েছে। বিশেষত, পুনঃপরীক্ষার জন্যই করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার পরই টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এক সপ্তাহব্যাপী এই নিষেধাজ্ঞা কিছুই থামাতে পারবে না। এর মাধ্যমে ১৫ কোটি ব্যবহারকারীকে শাস্তি দেওয়া হল। যাঁরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিল তাঁদের কিছু হল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, ‘নিট’ পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, বহু টেলিগ্রাম চ্যানেলের উপরে গত কয়েক মাস ধরেই নজরদারি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, ‘পেপার লিকড লিট’, ‘রি-নিট ২০২৬’, ‘রি নিট মাফিয়া’র মতো নামের চ্যানেলগুলি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল প্রকাশ্যে। পরীক্ষার্থীদের থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, এই ধরনের প্রতিশ্রুতি আসলে প্রতারণা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.