উত্তরপ্রদেশের বদাউনে ভয়ংকর দুর্ঘটনা। ট্রাক্টর এবং একটি ই-রিকশার সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। আহতের সংখ্যা প্রায় ৩। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-রিকশাটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই মহিলা। তাঁরা একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বুধবার সকালে ই-রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? জানা যাচ্ছে, ই-রিকশাটির সামনে একটি ট্রাক্টর ছিল। সেটিকে পাশ কাটিয়ে ই-রিকশাটি আগে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অপর দিক থেকে আরও একটি ট্রাক্টর দ্রুত গতিতে আসছিল। ঠিক তখনই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লগান উদ্ধার কাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন তিন জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বুদাউন জেলার মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আমি শোকাহত। মৃতাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সর্বশেষ খবর
-
এবার রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক! উৎসবের আগে পরিষেবা সচল রাখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা
-
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘পাপমোচন’ রাজপালের!
-
সরকারি কর্মীদের জন্য সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, পাবেন বর্ধিত ডিএ
-
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা