মার্কিন ‘প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’ থেকে সরানো হল ‘ইন্দো’ শব্দটি। সম্প্রতি আমেরিকার যুদ্ধ মন্ত্রকের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ‘ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’-এর আগে যে নাম ছিল ‘প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’ সেটিকেই পুনর্বহাল করা হচ্ছে। অর্থাৎ সরানো হচ্ছে ‘ইন্দো’ শব্দটি। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত মঞ্চ ‘কোয়াড’ বা ‘চতুর্দেশীয় অক্ষ’ গুরুত্বহীন হয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, কমান্ড তাদের ওয়েবসাইটে কাশ্মীরের বিকৃত মানচিত্রও প্রদর্শন করেছে বলে খবর। যেখানে অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে। এরপর বিতর্ক আরও বেড়েছে।
বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কম্যান্ড। ২০১৮ সালে ‘প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’-এর নাম বদলে ‘ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’ করেছিল আমেরিকা। নাম পরিবর্তনের কারণ হিসাবে সেই সময় ওয়াশিংটন যুক্তি দিয়েছিল, এর মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা ব্যবস্থার ছবিকে তুলে ধরাই মূল লক্ষ্য। ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের মোদি-ট্রাম্পের যৌথ বিবৃতিতে প্রথম ‘ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’ শব্দবন্ধটি প্রকাশ্যে আসে। এর এক বছরের মধ্যেই কমান্ডের নাম পরিবর্তিন করে আমেরিকা।
আরও পড়ুন:
কিন্তু আট বছরের মধ্যেই ফের তার নাম বদল করা হল। সরানো হল ‘ইন্দো’ শব্দটি। মার্কিন যুদ্ধ মন্ত্রক জানিয়েছে, কমান্ডের ঐতিহাসিক পরিচিতি ও প্রাতিষ্ঠানিক ঐতিহ্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। যদিও মার্কিন আধিকারিকরা স্পষ্ট করেছেন, নাম পরিবর্তনের ফলে এই কমান্ডের পরিচালনগত ভূমিকা, কৌশলগত লক্ষ্য বা ভৌগোলিক কর্মপরিধির কোনও পরিবর্তন হবে না।
এদিকে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘কোয়াডের কফিনে আরও একটি পেরেক পড়ল।’ বিশেষজ্ঞদের একাংশের মতে, কোয়াডের মূল ভিত্তিই হল ভারত-প্রশান্ত মহাসাগরীয় ধারণা। সেখানে ইন্দো নামটি বাদ গেলে স্বাভাবিকভাবেই গুরুত্বহীন হয়ে পড়বে কোয়াড। ‘ইন্দো’ শুধু ভৌগলিক নয়, কৌশলগত গুরুত্বেরও প্রতীক।
সর্বশেষ খবর
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার