সঞ্জু স্যামসনকে বসিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগ! ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেওয়া সেই সিদ্ধান্তকে নিজের কোচিং কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে বর্ণনা করলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। ভারতীয় দলের হেডস্যর বলছেন, “যেভাবে বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে বসাতে হয়েছিল, সেই সিদ্ধান্তের পর রাতে ঘুমোতে পারিনি।”
আরও পড়ুন:
বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে সে খেলেছিল সঞ্জু স্যামসনের বদলে। সেই সিদ্ধান্তটি নিয়েই নাকি রাতভর আক্ষেপ করতে হয় গম্ভীরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “আমার দু’বছরের কোচিং জীবনে ওই একটা রাতেই ঘুমোতে পারিনি। সেটা আমি সঞ্জুকেও বলেছি। কেউ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল, তাঁকে ৩-৪টে খারাপ ম্যাচের পর বাদ দিয়ে দিতে হল। কারণ বৈভবও খুব ভালো ফর্মে ছিল। আমরা চাইছিলাম ম্যাচের শুরুটা ভালো হোক।”
গম্ভীর বলছেন, “বৈভবদের মতো তরুণদের বুঝতে হবে, ও হয়তো দারুন ফর্মে কিন্তু ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি ওর কী প্রতিভা আর ও কী করতে পারে। কিন্তু অন্য একজন যে কিনা ২-৩ বছর ধরে লাগাতার পারফর্ম করছে সে সবসময় এগিয়ে থাকবে।” ভারতীয় দলের হেডকোচের বক্তব্য, “আমরা যারা ভারতের হয়ে খেলি বা কোচিং করাই সবাই চাই, জিততে। আমি বৈভবকে বুঝিয়েছি, ভালো ফর্মে থাকলেও তোমাকে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।”
আরও একটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছন ভারতীয় কোচ। তিনি বলছেন, “সোশাল মিডিয়ায় ভারতীয় দল ঠিক হয় না। সেখানে কী আলোচনা হচ্ছে, সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা ২-৩ বছর ধরে যে কম্বিনেশনে সফল হয়েছি, সেটাকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া যায় না। দলটা আমরা যারা ড্রেসিং রুমে থাকি তাঁরা নির্বাচন করি। হয়তো জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়াটা সহজ। কিন্তু আমরা জিততে চাই। তাই সুযোগের জন্য তরুণদের অপেক্ষা করতে হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আদানির হাসপাতালে ১০০০ শয্যা গরিবদের জন্য! ‘ভাতা-তোষণে’ মমতাকে বিঁধে উন্নয়নের আহ্বান শুভেন্দুর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর