Rohit Sharma

দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?

বৃহস্পতিবার কার্ডিফেও কথা বলেনি রোহিতের ব্যাট। যেভাবে ৪৭ বলে ২৬ রান করেছেন, তা দেখে রোহিত-ভক্তদের মনখারাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ০০:৩৭

options
link
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
আউট হয়ে ফিরছেন রোহিত। ফাইল ছবি।

লর্ডসে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার। সম্ভবত সেদিনই জীবনের শেষ ওয়ানডে খেলবেন রোহিত শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের নির্বাচন কমিটি নাকি ‘হিটম্যান’কে জানিয়ে দিয়েছে তাঁকে আর দলে না রাখার সিদ্ধান্তের ব্যাপারে।

Advertisement

শোনা যাচ্ছে, বোর্ড নাকি গত সপ্তাহে গৌতম গম্ভীর ও রোহিতকে নিয়ে আলাদা বৈঠক করেছিল। তখনই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়। নির্বাচকরা চাইছেন যশস্বী জয়সওয়ালদের মতো তরুণদের দলে সুযোগ দিতে। ২০২৭ বিশ্বকাপে তাঁরা যে রোহিতকে দলে দেখছেন না তা তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে বললে রোহিতকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সরে যেতে হবে। দেখার, রবিবারের খেলাশেষে রোহিত নিজে থেকেই অবসর ঘোষণা করেন কিনা।

Advertisement
কার্ডিফে সুইপ করতে গিয়ে আউট হয়েছে রোহিত

জানা যাচ্ছে, এমন সিদ্ধান্তে একেবারেই খুশি নন রোহিত। তিনি নাকি চাইছেন ফিটনেস বাড়িয়ে দলে জায়গা করে নিতে। এদিকে বৃহস্পতিবার কার্ডিফেও কথা বলেনি রোহিতের ব্যাট। যেভাবে ৪৭ বলে ২৬ রান করেছেন তিনি তা দেখে রোহিত-ভক্তদের মনখারাপ। এমনকী ইনিংসের মাঝে একটা সময় পরপর ন’টা ডট বলও খেলেন তিনি। দেখে কে বলবে এই মানুষটিই ওয়ানডে ম্যাচে তিনটি ডবল সেঞ্চুরি করে বসে আছেন! কখন সখনও আটকে গেলে দ্রুত ছক্কা মেরে স্ট্রাইক রেট শুধরে নিতে দেখা যেত তাঁকে। কিন্তু বহু ক্রিকেট অনুরাগীই বলছেন, এখনকার রোহিত যেন অতীতের ছায়া! ফিল্ডিংয়ের গ্যাপ খুঁজে পেতে কসরত করতে হচ্ছে রীতিমতো।

Advertisement

২০২৪ সালে ভারত টি২০ বিশ্বকাপ জেতার পরই ওই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত। গত বছরের মে মাসে ভারতের ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও সরে দাঁড়ান। বাকি রয়েছে কেবল ওয়ানডে। কিন্তু সেখানেও যেভাবে তিনি নিষ্প্রভ রয়েছেন ‘শর্মাজি কা বেটা’, তাতে নির্বাচকরা আর ভবিষ্যতে তাঁকে দলে রাখতে চাইছেন না। রোহিতের যতই আপত্তি থাকুক, লর্ডসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপসৃয়মান হবেন তিনি, এমনটাই গুঞ্জন। যদি সেটা সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবেই লর্ডসের ঐতিহাসিক ময়দানে ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক যুগের অবসান হতে চলেছে। যা স্মরণীয় হয়ে থাকবে রোহিত যুগ হিসেবে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.