Mohammed Siraj

এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?

দলীপ ট্রফির ফাইনালে চেনা ছন্দে পাওয়া যায়নি মহম্মদ সিরাজকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২১:২৪

options
link
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
মহম্মদ সিরাজ। ফাইল ছবি।

দলীপ ট্রফির ফাইনালে চেনা ছন্দে পাওয়া যায়নি মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। দক্ষিণাঞ্চলকে জেতাতেও পারেননি টিম ইন্ডিয়ার এই পেসার। তার পরেও তাঁর উপর আস্থা হারাচ্ছে না হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। আসন্ন রনজি ট্রফিতে হায়দরাবাদের অধিনায়ক করা হল সেই সিরাজকেই।

Advertisement

সিরাজের মতো ‘টিম ম্যান’ ভারতীয় ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। নিজের সাফল্যের চেয়ে সতীর্থের সাফল্যেই বেশি আনন্দ পান তিনি। সেই সিরাজের হাতেই ফের নেতৃত্বের দায়িত্ব তুলে দিল হায়দরাবাদ। গত মরশুমেও রনজিতে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন তিনি। এবারও তাঁর নামেই সিলমোহর পড়ল। সহ-অধিনায়ক করা হয়েছে বাঁ-হাতি স্পিনার চামা মিলিন্দকে। অর্থাৎ, দুই অভিজ্ঞ বোলারের হাতেই থাকছে হায়দরাবাদের নেতৃত্বের ভার। গত মরশুমে মুম্বই এবং ছত্তিশগড়ের বিরুদ্ধে রনজির দু’টি ম্যাচ খেলেছিলেন সিরাজ। কোনও ম্যাচেই দলকে জেতাতে পারেননি। তবু তাঁর নেতৃত্বের উপর আস্থা রেখেছেন হায়দরাবাদের ক্রিকেট কর্তারা। এবার রনজির এলিট গ্রুপ ‘বি’-তে রয়েছে হায়দরাবাদ। গ্রুপ পর্বে সিরাজদের লড়াই অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, কর্নাটক, পঞ্জাব, সৌরাষ্ট্র এবং ত্রিপুরার বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সিরাজকে নিয়ে সাম্প্রতিক সময়ে অন্য একটি বিষয়ও আলোচনায় এসেছে। সেটা হল তাঁর গতি। শ্রীলঙ্কা সফরে তাঁর বলের গতি নেমে গিয়েছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের আশপাশে। অথচ সিরাজের গতি থাকে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের মাঝামাঝি। দুই ম্যাচের সেই সিরিজে ৪৪ ওভার বল করে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। কেন এমন হল? দলীপ ট্রফির ফাইনাল শেষে সিরাজ নিজেই কারণ ব্যাখ্যা করেছেন। “দু’মাসের বিরতির পর সরাসরি ম্যাচে নেমেছিলাম। তাই ছন্দটা ঠিক মতো পাচ্ছিলাম না। আমি পুরোপুরি ছন্দের উপর নির্ভর করে বল করি। ছন্দে না থাকলে ক্রিজ থেকে সেই বিস্ফোরণটা তৈরি করতে পারি না।” বলেন সিরাজ।

Advertisement

শ্রীলঙ্কা সফরে তাঁর রান-আপ নিয়েও সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন সিরাজ। তাঁর কথায়, “শ্রীলঙ্কায় আমার রান-আপটা ঠিকঠাক লাগছিল না। কোনও স্ট্রাইড খুব ছোট হয়ে যাচ্ছিল। আবার কোনওটা বেশি বড়। তাতেই আমার ফ্লো ব্যাহত হচ্ছিল। গতিও কমে যাচ্ছিল।” এবার রনজিতে সেই ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যেই নামবেন সিরাজ। ভারতীয় দলের ব্যস্ত সূচির মাঝে হায়দরাবাদের নেতৃত্ব সামলানো তাঁর পক্ষে যে যথেষ্ট চ্যালেঞ্জিং, সে কথা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.