পাকিস্তানে নিখোঁজ সাংবাদিক। তাঁর দাদা সানাউল্লা খান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী নকভির সমালোচনা করায় সানাউল্লাকে নিষিদ্ধ করা হয়েছে। এবার তাঁর ভাই আমানুল্লার অপহরণেও নকভির যোগ খুঁজে পাচ্ছেন অনেকে। তিনি নাকি নকভির (Mohsin Naqvi) সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের ক্রীড়া সাংবাদিককে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছিলেন সানাউল্লা। সেখানে গিয়ে একাধিক ভিডিও করেন ভারতীয় সাংবাদিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সাফল্য পায়নি। চ্যাম্পিয়ন হয় ভারত। বিভিন্ন ক্রিকেটীয় কারণে সানাউল্লা বারবার পিসিবি চেয়ারম্যান নকভির সমালোচনা করেন। অভিযোগ, সেই কারণে সানাউল্লাকে পাকিস্তান ছাড়তে বাধ্য করা হয়েছে। আপাতত তিনি অস্ট্রেলিয়ায় থাকেন।
এবার তিনি ভিডিওবার্তায় অভিযোগ করেছেন, তাঁর সাংবাদিক ভাইকে লাহোর থেকে অপহরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ইসলামাবাদে এক বিরাট বাণিজ্যিক প্রকল্পের পরিকল্পনা চলছে। এই ‘ম্যানহাটান-সাংহাই’ ধরনের প্রকল্প নাকি নকভির স্বপ্নের। সেই জন্য হাজার-হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। সানাউল্লার ভাই নাকি সেটারই প্রতিবাদ জানিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ।
He is Sanaullah Khan, A Famous Sports Journalist from Pakistan.
Sanaullah Khan invited Vikrant Gupta to Pakistan last year for which he was targeted by his army and he had to leave Pakistan and settle in Australia.
Yesterday, His brother who is also a journalist had asked some… pic.twitter.com/Z4WxpmKXb9
— Rohit (@Iam_Rohit_G) April 22, 2026
সানাউল্লার বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানে। নকভির সঙ্গে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজের সম্পর্ক ভালো নয়। অথচ সেই হাফিজেরই সাক্ষাৎকার নিয়েছিলেন সানাউল্লা। তারপরই নিষেধাজ্ঞা নেমে আসে। উল্লেখ্য, মহসিন নকভির অধীনে পাকিস্তান ক্রিকেট কার্যত ‘সার্কাসে’ পরিণত হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু