Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Jasprit Bumrah

ভারতের টেস্ট ব্যর্থতায় বুমরাহকে নিয়ে কঠোর সিদ্ধান্ত বোর্ডের! গুরুত্ব কমছে ওয়ানডে বিশ্বকাপের?

ওয়ানডে বিশ্বকাপ নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? জশপ্রীত বুমরাহকে কোনটার জন্য তৈরি রাখতে চায় বিসিসিআই? আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে ভারত আছে ষষ্ঠ স্থানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:৫০

options
link
ভারতের টেস্ট ব্যর্থতায় বুমরাহকে নিয়ে কঠোর সিদ্ধান্ত বোর্ডের! গুরুত্ব কমছে ওয়ানডে বিশ্বকাপের? zoom
জশপ্রীত বুমরাহ। ফাইল ছবি
Advertisement

ওয়ানডে বিশ্বকাপ নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) কোনটার জন্য তৈরি রাখতে চায় বিসিসিআই? আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে ভারত আছে ষষ্ঠ স্থানে। সামনে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ আছে। বোর্ড চাইছে আগামী ৯টা টেস্টে যেন বুমরাহকে পাওয়া যায়। প্রশ্ন হল, তাতে ওয়ানডে বিশ্বকাপে ভারতের তারকা পেসারের সমস্যা হবে না তো?

আইপিএলের পরেই ভারতের ঠাসা ক্রীড়াসূচি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকামের পর যথেষ্ট চাপে গম্ভীর বাহিনী। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি করে টেস্ট। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি লাল বলের ম্যাচ। এই ৯টা টেস্টের জন্য বুমরাহকে ‘ফিট’ রাখতে চাইছে। ওয়ানডে বিশ্বকাপ তো মাথায় রাখা হচ্ছেই, তবে আপাতত প্রাধান্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

Advertisement

বোর্ডের এক সূত্র বলছেন, “বুমরাহকে ফিট রেখে সবকটা টেস্ট খেলানোই লক্ষ্য। তাতে যদি বুমরাহকে কয়েকটা ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়, তাতেও নির্বাচকদের আপত্তি নেই। মূল বিষয় হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ওকে ফিট রাখা। মাঝে প্রায় দু’বছর ও টি-টোয়েন্টি খেলেনি। তারপরও এশিয়া কাপে গিয়ে অসাধারণ বল করেছে।”

৩১ মে আইপিএলের ফাইনাল। কোন দুই দল ফাইনালে নামবে সেটা সময়ই বলবে। এদিকে ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট। এত ঠাসা সূচিতে যথেষ্ট বিরক্ত গৌতম গম্ভীর ও শুভমান গিল। এর আগেও এত ঘন ঘন ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন। সেক্ষেত্রে জশপ্রীত বুমরাহ, শুভমান গিল, কেএল রাহুল, এমনকী রবীন্দ্র জাদেজাকেও বিশ্রাম দেওয়া হতে পারে। বিশেষ করে বুমরাহ টানা ক্রিকেট খেলে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.