আইপিএল (IPL 2026) নিলামে এবার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়েছে আরসিবি (RCB)। কিন্তু বিরাট কোহলিদের টিমে নিয়মিত সুযোগ পাচ্ছেন না ভেঙ্কটেশ। কেকেআরে থাকার সময় তিনি অটোমেটিক চয়েস ছিলেন। কিন্তু আরসিবিতে সেটা নন। এখনও পর্যন্ত একটা ম্যাচে সুযোগ পেয়েছেন। সেটাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। তাতে অবশ্য অসুবিধে নেই ভেঙ্কটেশের। তাঁর কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের থেকেও প্রাধান্য পাচ্ছে টিম।
এই বিষয়ে আরও খবর
এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ বলেন, “এটা ঠিক যে, কেকেআরে খুব বেশি আমাকে বাইরে থাকতে হয়নি। কিন্তু এটা মনে রাখা দরকার, সবার আগে টিম। আমাদের টিমের যে সংস্কৃতি রয়েছে, সেটা মেনে চলা আমার কাজ। আমার কর্তব্য। তাছাড়া আমরা গতবারের চ্যাম্পিয়ন। যে কম্বিনেশনে সাফল্য এসেছে, সেখানে খুব বেশি বদল করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। টিম আমাকে যে দায়িত্ব দেব, সেটাই পালন করতে হবে।”
নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল ভেঙ্কটেশকে। কিন্তু পারফর্ম করতে পারেননি। তাঁকে আর রিটেইন করেনি নাইটরা। মিনি নিলাম থেকে ভেঙ্কটেশকে মাত্র ৭ কোটি টাকা কিনে নেয় আরসিবি। তবে এখনও কেকেআরে কাটানো সময়ের কথা মনে পড়ে। আরসিবি অলরাউন্ডার বলেন, “কেকেআরে অনেকটা সময় কাটিয়েছি। অনেক কিছু শিখেছি। কেকেআর নিয়ে আমার কোনও আবেগ নেই বললে মিথ্যা বলা হবে। আমার সঙ্গে নাইট কোচ অভিষেক নায়ারের ভালো সম্পর্ক। আমাকে ছাড়ার আগে বলেছিল, দল কী চায়। আর দল যা চায়, তার জন্য আমি সব করতে রাজি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের



