Rajasthan Royals

১৫৬০০ কোটিতে বিক্রির পরই আইনি বিপাকে, আইপিএলের মাঝে মহাসমস্যায় বৈভবদের দল

রাজস্থান রয়্যালস বিক্রি নিয়ে সমস্যা অব্যাহত। এবার আইনি সমস্যায় পড়তে চলেছে বৈভব সূর্যবংশীদের দল। একদিন আগেই ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তল, ব্যবসায়ী আদর পুণাওয়ালাদের মিলিত কনসর্টিয়াম ১৫৬০০ কোটি টাকায় কিনে নিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৯:৫৭

options
link
১৫৬০০ কোটিতে বিক্রির পরই আইনি বিপাকে, আইপিএলের মাঝে মহাসমস্যায় বৈভবদের দল
রাজস্থান রয়্যালস দল।

রাজস্থান রয়্যালস বিক্রি নিয়ে সমস্যা অব্যাহত। এবার আইনি সমস্যায় পড়তে চলেছে বৈভব সূর্যবংশীদের দল। একদিন আগেই ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তল, ব্যবসায়ী আদর পুণাওয়ালাদের মিলিত কনসর্টিয়াম ১৫৬০০ কোটি টাকায় কিনে নিয়েছে। কিন্তু হাতবদল নিয়ে আইনি পথে হাঁটতে চলেছে কাল সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী। যারা এর আগে রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে ছিল।

Advertisement

মার্চ মাসে কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। সেই অফার গ্রহণ করার জন্য মুখিয়েও ছিল রাজস্থান বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে নাটক। এবার রাজস্থান রয়‍্যালসের শেয়ারের সিংহভাগ কিনে নিলেন ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তল! তবে তিনিও কনসর্টিয়াম তৈরি করে কিনলেন রাজস্থান। তাঁর বাকি দুই শরিক ভারতীয় ব্যবসায়ী আদর পুণাওয়ালা এবং বর্তমান রাজস্থান রয়‍্যালস মালিক মনোজ বাদালে।

Advertisement

কিন্তু কাল সোমানির গোষ্ঠীর অভিযোগ, এই চুক্তি ন্যায্যভাবে হয়নি। আমেরিকার কনসোর্টিয়ামের তরফ থেকে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তাদের অভিযোগ, ১৫৩০০ কোটি টাকা নিয়ে তারা তৈরি ছিল, তবে রাজস্থানের তরফ থেকে ক্রমাগত দেরি করা হয়েছে। বরং সোমানি গোষ্ঠী বারবার বোর্ডের বকেয়া, আইনি মামলা-সহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েও সময়মতো উত্তর পায়নি। তাদের বক্তব্য, “আমরা আইনজীবী ও জনসংযোগ বিভাগের সঙ্গে কথা বলেছি। আজই আইনি চিঠি পাঠানো হবে।”

Advertisement

আমেরিকার এই গোষ্ঠীতে কাল সোমানি ছাড়াও ওয়ালমার্টের উত্তরাধিকারী রব ওয়ালটন ও এনএফএলের ডেট্রয়েট লায়ন্সের মালিক হ্যাম্প পরিবারও ছিল। অন্যদিকে মিত্তল পরিবারের কাছে থাকছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পঁচাত্তর শতাংশ শেয়ার। পুণাওয়ালার কাছে থাকছে ১৮ শতাংশ শেয়ার। এবং বাদালের কাছে থাকছে ফ্র্যাঞ্চাইজির ৭ শতাংশ শেয়ার। সর্বমোট ১৫,৬৬০ কোটি টাকা দিয়ে রাজস্থান পুনরায় কিনে নিলেন তাঁরা। শুধুমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়‍্যালস নয়। চুক্তি অনুযায়ী, রয়‍্যালস পরিবারের আরও দুই ফ্র্যাঞ্চাইজি- পার্ল রয়‍্যালস এবং বার্বেডোজ রয়‍্যালসের মালিকানাও থাকছে মিত্তল পরিবারের হাতে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.