India Cricket Team

বিশ্বকাপের ছকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচন, রোহিত-হার্দিকের সুযোগ নিয়ে ফের প্রশ্নচিহ্ন!

গত আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৫০

options
link
বিশ্বকাপের ছকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচন, রোহিত-হার্দিকের সুযোগ নিয়ে ফের প্রশ্নচিহ্ন!
রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের আর এক বছর বাকি। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক সেই বিশ্বকাপ খেলবেন কি না, এখনও নিশ্চিত নয়। রোহিত নিজে চান, দক্ষিণ আফ্রিকায় আগামী বছর বিশ্বকাপ খেলতে। কিন্তু তিনি শেষ পর্যন্ত খেলবেন কি না, নিশ্চিত নয়।

Advertisement

আগামী ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনী বৈঠক। সেখানে রোহিতই যে আলোচনার মুখ্য বিষয়বস্তু হবেন, না বললেও চলে। গত ইংল্যান্ড সিরিজের সময় শোনা গিয়েছিল, রোহিতকে নাকি এক জাতীয় নির্বাচক জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দল এবার থেকে সামনে তাকাতে চায়। কিন্তু পরে ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া পুরো আলোচনাটাই নস্যাৎ করে দেন। জানিয়ে দেন, ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ ভালো ভাবে দেশের ওয়ানডে পরিকল্পনায় রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওয়ানডে ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জোরালো হয় কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে-র পর। মাত্র ৪৭ বলে ২৬ করেন সেদিন তিনি। ইংল্যান্ড সফরের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ওয়ানডে ম্যাচের সিরিজেও দারুণ কিছু করতে পারেননি তিনি। ১৬, ৪৮, ৭৯ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু তার পরে হঠাই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে শেষ ম্যাচে রোহিত দুর্ধর্ষ সেঞ্চুরি করে দেন। সেই ম্যাচ ভারত জেতেনি। কিন্তু ব্যাটার রোহিত যাবতীয় শঙ্কা কাটিয়ে বেরিয়ে আসেন।

Advertisement

গত বছর অক্টোবরে রোহিতকে সরিয়ে শুভমান গিলকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়া হয়। তারপর থেকেই রোহিতকে নিয়ে বারবার প্রশ্নচিহ্ন জন্ম নিয়েছে। আগামী বুধবারও তাঁকে নিয়ে নির্বাচনী বৈঠকে আলোচনা হওয়ার কথা। তবে তিনি একাই নন। আরও একজনকে নিয়ে কথাবার্তা হবে। হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে। বলা ভালো, ওয়ানডে সেট-আপে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে।

গত আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক। পরের পর চোট-আঘাতের কারণে। গত জুন মাসে আফগানিস্তান সিরিজের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ঠিক তার আগে পায়ে চোট লেগে যায় ভারতীয় অলরাউন্ডারের। পরের সময়টুকু বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সেই কাটান হার্দিক। আগামী সপ্তাহেই বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’ থেকে মাঠে ফেরার ছাড়পত্র পেয়ে যাবেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু তাঁকে নিয়ে নির্বাচকরা তাড়াহুড়ো না-ও করতে পারেন। কারণ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে প্রবল ভাবে প্রয়োজন পড়বে হার্দিককে। তার চেয়ে পুদুচেরিতে আগামী ৬ অক্টোবর থেকে ভারতীয় ‘এ’ দলের হয়ে হার্দিকের প্রত্যাবর্তনের সম্ভাবনাই বেশি। জাতীয় নির্বাচকরা চান, আপাতত পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মনোনিবেশ করতে চান হার্দিক। টি-টোয়েন্টি বাদ দিয়ে।

কিন্তু সমস্যা হল, হার্দিকের পরিবর্ত। ভারতীয় অলরাউন্ডারের বিকল্প যাঁরা, তাঁরাও চোট-আঘাতে জর্জরিত। নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর- এঁরা সবাই এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডের অংশ। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার যাঁরা, সেই হর্ষ দুবে এবং শাহবাজ আহমেদ চোট পেয়েছেন। এই অবস্থায় রবীন্দ্র জাদেজাকে খেলানোর কথা ভাবতে পারেন নির্বাচকরা। যদিও তিনি শেষ বার ওয়ানডে খেলেছেন, চলতি বছরের জানুয়ারি মাসে। নইলে আর একটা বিকল্প হল, ক্রুণাল পাণ্ডিয়াকে খেলানো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.