BCCI

এত বড় ভুল! বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে রোহিতের বদলে গিলকে অধিনায়ক দেখিয়ে বিতর্কে বোর্ড

রবিবার বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। যদিও অনুষ্ঠানের মাঝেই তাল কাটে। ভারতীয় বোর্ড বেমালুম ভুলে যায় অধিনায়কের নাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৪:২০

options
link
এত বড় ভুল! বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে রোহিতের বদলে গিলকে অধিনায়ক দেখিয়ে বিতর্কে বোর্ড
রোহিত শর্মা এবং শুভমান গিল। বাঁদিক থেকে।

রবিবার বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। যদিও অনুষ্ঠানের মাঝেই তাল কাটে। ভারতীয় বোর্ড বেমালুম ভুলে যায় অধিনায়কের নাম। রোহিত শর্মার বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক দেখিয়ে দেওয়া হল শুভমন গিলের নাম। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোহিতভক্তরা রীতিমতো কাঠগড়ায় তুলেছে বিসিসিআই-কে। 

Advertisement

ঘটনাটা ঠিক কী? দিল্লিতে আয়োজিত ‘নমন অ্যাওয়ার্ডে’র মঞ্চে ডাকা হয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল; মহিলাদের ওয়ানডে বিশ্বকাপজয়ী দল; অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে পুরুষ ও মহিলা বিশ্বজয়ী দলকে। সেই সময় যখন মঞ্চে ছিলেন শুভমান গিল, তখন টিভি পর্দায় দেখা গেল বড় বড় করে লেখা ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রোহিতভক্তরা। একজন লেখেন, ‘এ কী ভাই! বিসিসিআই কর্তাদের অন্তত একটু তো লজ্জা করা উচিত। গিল আবার কবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ছিলেন? অথচ গ্রাফিক্সে তাঁকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক দেখানো হচ্ছে। এমনভাবে বলা হচ্ছে যেন তিনিই সেই সময় দলের অধিনায়ক ছিলেন।’ কেউ আবার লিখেছেন, ‘গিলকে কৃতিত্ব দিয়ে বোর্ড ভুলে গিয়েছে রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন।’ আরেক নেটিজেনের কথায়, ‘দয়া করে ইতিহাস বিকৃত করবেন না।’ একই সঙ্গে বিসিসিআই কর্তাদের ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে হিটম্যানের জায়গায় আসেন শুভমান। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল সংবর্ধনা পেলেও, দিল্লিতে আয়োজিত নমন অ্যাওয়ার্ডে আসেননি রোহিত। ছিলেন না বিরাট কোহলিও। এর জন্য একটা শূন্যতাও তৈরি হয়। টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলকে বর্ষসেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার ঘোষিত করা হয়েছে। দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি। তবে বোর্ডের এই ‘অমার্জনীয় ভুলে’ চটেছেন রোহিতভক্তরা। তাঁরা কাঠগড়ায় তুলেছে বিসিসিআই-কে। বিতর্কের মুখে পড়ে অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেই ক্লিপটি সরিয়ে দেয় বোর্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.