রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election) ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছিল রাতারাতি। তা ছিল নজিরবিহীন। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করল কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি – সমস্ত শীর্ষপদেই বদল করা হল। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী –
- কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হল। এই পদে এলেন অজয় নন্দা।
- রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হল সিদ্ধিনাথ গুপ্তাকে।
- এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্বে এলেন অজয় মুকুন্দ রানাডে।
- ডিজি, কারা পদে আনা হল নটরাজন রমেশ বাবুকে।
আরও পড়ুন:
কমিশন যাঁদের উপর নতুন দায়িত্ব দিয়েছে, তাঁদের সকলকে আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের সরানো হয়েছে, তাঁরা কেউ নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক বদলিতে কমিশনের ‘অতিসক্রিয়তা’ দেখছে রাজ্যের শাসকশিবির। নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, গত ৯ ও ১০ তারিখ রাজ্যের ভোট (West Bengal Assembly Election) পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদস্থ পুলিশকর্তাদের সঙ্গে যথেষ্ট কড়া ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ। খোঁজখবর নিয়েছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বারবার বার্তা দিয়েছেন, হিংসামুক্ত ভোট করাতে পুলিশকে দায়িত্ব নিতে হবে। এরপর রবিবার ভোট ঘোষণা করা মাত্র আইএএস, আইপিএস-দের প্রায় সব পদেই রাতারাতি রদবদল সত্যিই নজিরবিহীন। বিশেষত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিকেও কয়েকঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেন্দ্রের শাসকদলের প্রভাব দেখছে রাজ্যের শাসক শিবির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কুকুররা ঘেউঘেউ করে, বাঘেরা করে শিকার’, উদ্ধব শিবিরকে আক্রমণ একনাথের
-
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী
-
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ
-
ভিনি মায়ায় সম্মোহিত হাইতি! বড় ব্যবধানে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল, থাকছে চিন্তাও
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
নিবেদিত


