সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি এখন কাশ্মীরে। কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়নের সঙ্গে গত ৩১ জুলাই থেকে রয়েছে তিনি। চলছে স্পেশ্যাল ট্রেনিং। ১৫ তারিখ দেশের ৭২ তম স্বাধীনতা দিবসে লেহতে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমন সময় কী করছে তাঁর পরিবার? বেটারহাফ সাক্ষী ধোনি নিজেই জানালেন স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। তবে তিনি একা নন। অপেক্ষায় রয়েছে আরও একজন। ধোনির নতুন ‘খেলনা’।
[আরও পড়ুন: কাশ্মীরে সেনার বেশে ধোনিকে দেখে উঠল ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান, ভাইরাল ভিডিও]
ব্যাপারটা কী? আসলে স্বামীর জন্য একটি গিফট নিয়ে অপেক্ষা করছেন সাক্ষী। গাড়ি, বাইকের প্রতি মাহির ভালবাসার কথা এখন আর কারও অজানা নয়। আর ভারতের প্রাক্তন অধিনায়কের জন্য এমনই একটা গিফট অপেক্ষা করছে তাঁর বাড়িতে। একটা লাল জিপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনি-পত্নী। সঙ্গে লিখলেন, “ওয়েলকাম হোম। মাহি, তোমার গাড়ি শেষপর্যন্ত চলেই এল। তোমাকে মিস করছি।” অর্থাৎ বাড়ি ফিরেই যে তিনি দুর্দান্ত সারপ্রাইজ পাবেন, তা বলাই বাহুল্য।
View this post on InstagramAdvertisement
যা ঠিক হয়েছে, স্বাধীনতা দিবসে জম্মু-কাশ্মীরের প্রত্যেকটা জায়গায় পতাকা উত্তোলিত হবে। ধোনি আপাতত পুলওয়ামার খ্রুতে রয়েছেন। সেনা সূত্রের কথায়, আজ ধোনি ও তাঁর রেজিমেন্ট পৌঁছে যাচ্ছে লেহতে। স্বাধীনতা দিবসে লেহতে পতাকা উত্তোলন করবেন ধোনি। তাঁর উপস্থিতি বাকিদেরও ভীষণভাবে অনুপ্রাণিত করছে। সেনাদের সঙ্গে ফুটবল খেলছেন। ভলিবল খেলছেন। বলা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছেন তিনি। স্বাধীনতা দিবসের পরই ঘরে ফিরবেন ঝাড়খণ্ডের রাজপুত্র। এবার দেখার সাক্ষীর রাখা গিফট পেয়ে কী প্রতিক্রিয়া দেন মাহি।
[আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে, দর্শকদের পাওনা কোহলির ক্যারিবিয়ান ডান্স]
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে