Suryakumar Yadav

‘ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল…’, গম্ভীরের পর ‘তারকা সংস্কৃতি’ নিয়ে এবার রো-কো’কে খোঁচা সূর্যরও!

গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই অবসর নেন রোহিত-বিরাট। আপাতত তাঁরা শুধু ওয়ানডেতে খেলেন। ভারতের কোচ গৌতম গম্ভীর প্রায়ই বলেন দলের তারকাপ্রথা বন্ধ করতে চান। মনে করা হয়, বিরাট কোহলি বা রোহিত শর্মাদের উদ্দেশেই তাঁর এই মন্তব্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৬:৩৫

options
link
‘ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল…’, গম্ভীরের পর ‘তারকা সংস্কৃতি’ নিয়ে এবার রো-কো’কে খোঁচা সূর্যরও!
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি, সূর্যকুমার ও রোহিত। ফাইল ছবি

ভারতের কোচ গৌতম গম্ভীর প্রায়ই বলেন দলের তারকাপ্রথা বন্ধ করতে চান। মনে করা হয়, বিরাট কোহলি বা রোহিত শর্মাদের উদ্দেশেই তাঁর এই মন্তব্য। এতটা না হলেও টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করেন, রো-কো’র পথ থেকে সরে এসেই ভারতের সাফল্য। কীভাবে? সূর্যর মতে সেটা ভাইরাসের মতো কাজ করেছিল।

Advertisement

গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই অবসর নেন রোহিত-বিরাট। আপাতত তাঁরা শুধু ওয়ানডেতে খেলেন। রো-কো সরে যাওয়ার পর নেতৃত্বের ব্যাটন আসে সূর্যকুমার যাদবের হাতে। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের পর কোচ হন গৌতম গম্ভীর। সূর্য-গম্ভীর জুটিতে টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে টিম ইন্ডিয়া। আর অবশেষে দেশের মাটিতে বিশ্বজয়। খুব কম দেশের ক্ষেত্রেই এত মসৃণভাবে দলে বদল আসে। ভারতীয় দল সেটা পেরেছে।

Advertisement

যা নিয়ে সূর্য বলছেন, “২০২৪-র বিশ্বকাপের পরই আমরা বুঝেছিলাম এই ধরনের ক্রিকেট আর চলবে না। তাই ঠিক করি, এখান থেকে আর ব্যক্তিগত সাফল্যের পিছনে ছুটলে হবে না। আসল লক্ষ্য হল ম্যাচ জেতা। এবারের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত আমাদের কোনও ক্রিকেটার সর্বোচ্চ রান বা সর্বোচ্চ উইকেটের দৌড়ে ছিল না। কিন্তু আমরা ম্যাচ জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছি। প্রতি ম্যাচে কেউ না কেউ ভালো খেলেছে।”

Advertisement

তারপরই তিনি বলেন, এই অভ্যাসটা দলের মধ্যে কীভাবে ছড়িয়ে দিয়েছেন। সূর্যর বক্তব্য, “১৮ মাস আগে আমরা এই দলীয় সংস্কৃতির বীজ পুঁতেছিলাম। এই সংস্কৃতিকে শুরু থেকে দলের মধ্যে ভাইরাসের মতো ঢুকিয়ে দেওয়া খুব দরকার ছিল।” কোচ হিসাবে দ্বিতীয় আইসিসি ট্রফিতে সফল হয়েছেন গম্ভীর। এবার সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে চলতি বছরের আইসিসি টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। সব মিলিয়ে এটাই ভারতের অষ্টম ট্রফি। আর মাত্র দু’টি ট্রফি জিতলেই অজিদের ছুঁয়ে ফেলবে টিম ইন্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.