Hardik Pandya

‘দশ ওভার বল করার অবস্থায় এখনও আসেনি…’, হার্দিককে নিয়ে সাফ কথা গম্ভীরের

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করতে চান না হেডকোচ গৌতম গম্ভীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:৪৭

options
link
‘দশ ওভার বল করার অবস্থায় এখনও আসেনি…’, হার্দিককে নিয়ে সাফ কথা গম্ভীরের
গৌতম গম্ভীরের সঙ্গে হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি।

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করতে চান না হেডকোচ গৌতম গম্ভীর। ভারতীয় কোচের পরিষ্কার কথা, আগে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করুন হার্দিক। তার পর অবশ্যই দলে ফিরবেন। ততক্ষণ পর্যন্ত নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে চলতে কোনও অসুবিধে নেই গম্ভীরের। কারণ, তাঁর মতে নীতীশ যথেষ্ট ভালো বিকল্প হার্দিকের।

Advertisement

আগামী অক্টেবর থেকে ভারত ‘এ’-র জার্সিতে নামছেন হার্দিক। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে। গত আইপিএলের পর মাঠে নামতে দেখা যায়নি ভারতীয় অলরাউন্ডারকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ দিকে ম্যাচও খেলতে পারেননি তিনি। হার্দিকের বিকল্প যিনি, সেই নীতীশ রেড্ডিকে প্রথমে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু তার পর সেখান থেকে সরিয়ে তাঁর অন্তর্ভুক্তি ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে স্কোয়াডে। গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে নাম ঘোষণা হয় নীতীশের। পরের দিনই, আফগানিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে তিনি সেই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Gautam Gambhir on Hardik Pandya's fitness

Advertisement

“গেমসের টি-টোয়েন্টি টিম থেকে নীতীশকে সরিয়ে দেওয়ায় ভালোই হল। ও এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাই পেসার অলরাউন্ডার বিকল্প যত আমাদের হাতে থাকবে, তত ভালো। হার্দিক ফিরে এলে ব্যাপারটা আরও ভালো হবে। এমনও হতে পারে, সেক্ষেত্রে আমরা নীতীশ আর হার্দিক, দু’জনকেই খেলালাম,” আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে উঠে বলে দিয়েছেন গম্ভীর।

সঙ্গে যোগ করেছেন, “তবে হার্দিকের উপর আমরা এখনই চাপ সৃষ্টি করতে চাই না। প্রথমত, আইপিএলের পর ও খুব বেশি ম্যাচ খেলেনি। এই মুহূর্তে ১০ ওভার বল করার জায়গাতেও নেই হার্দিক। আন্তর্জাতিক ক্রিকেটে ওর প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করতে চাই না আমরা। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়া সহজ নয়।” পরিস্থিতি যা, তাতে হার্দিকের ক্ষেত্রে আসন্ন ভারত ‘এ’-র ম্যাচগুলো অগ্নিপরীক্ষা হতে চলেছে। যদি তিনি সেখানে খেলতে নেমে কোনও অস্বস্তি অনুভব না করেন, তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে বেশি সময় লাগবে না। “ভারত ‘এ’-র হয়ে খেলতে গিয়ে কোনও সমস্যা না হলে, টি-টোয়েন্টি আর ওয়ানডে সেট আপে চলে আসবে হার্দিক,” বলে দিয়েছেন গম্ভীর।

আগামী দেড় মাস ধরে তিনটে ভারতীয় দলকে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলতে দেখা যাবে। সমান্তরাল ভাবে খেলবে দু’টো ভারতীয় ‘এ’ দল। ইরানি ট্রফিতে মাঠে নামবে আবার অবশিষ্ট ভারতীয় একাদশও। ভারতীয় দলের গোটা বছরই ঠাসা ক্রীড়াসূচি থাকে। কিন্তু এবার যা রয়েছে, সেটা অন্যান্যবারের চেয়েও অধিক। গম্ভীর নিজেও মানছেন সেটা। বলছেন, “এক বছরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই বিচারে এটা যে আদর্শ অবস্থা, বলা যাবে না।”

একদিকে, প্রথম সারির জাতীয় টি-টোয়েন্টি দল খেলতে যাচ্ছে এশিয়ান গেমসে। সেই একই স্কোয়াড, জাপানের সঙ্গে আগামী ২২ সেপ্টেম্বর একটা ম্যাচ খেলবে। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাঠে তুলনামূলক কম শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে হবে ভারতকে। “এশিয়াডের স্কোয়াড অনেক আগে তৈরি করে ফেলা হয়েছিল। আর নির্বাচকদেরও বা কী করার আছে? তাঁদের তো প্রতিটা ক্ষেত্রেই সেরা স্কোয়াড নির্বাচন করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে আকিব নবি, নমন ধীররা রয়েছে। এটা তো ওদের কাছেও সুযোগ,” বক্তব্য টিম ইন্ডিয়ার হেড কোচের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.