Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
BCCI income tax

বছরে ৩ হাজার কোটি টাকা আয়কর দেয় বিসিসিআই! সমালোচকদের কড়া জবাব বোর্ড কর্তাদের

বিসিসিআই কি কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া ক্রীড়া আইনের আওতায় আসবে? এ প্রশ্নে কী বলছেন বোর্ড কর্তারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:২৯

options
link
বছরে ৩ হাজার কোটি টাকা আয়কর দেয় বিসিসিআই! সমালোচকদের কড়া জবাব বোর্ড কর্তাদের zoom
শুক্রবার বোর্ডের সাধারণ সভা। ফাইল ছবি।
Advertisement

বিসিসিআই কি কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া ক্রীড়া আইনের আওতায় আসবে? এ প্রশ্নে ধোঁয়াশা বজায় রাখছেন বোর্ড কর্তারা। বিসিসিআই শুরু থেকেই বলে আসছে, জাতীয় ক্রীড়ানীতিতে কাজ চালাতে আপত্তি আছে বোর্ডের। কিন্তু কেন সেই আপত্তি? জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেটার ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড কর্তারা জানান, বাকি জাতীয় ক্রীড়া সংস্থাগুলির মতো বিসিসিআই কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল নয়। বরং উলটোটাই। বিসিসিআই স্বশাসিত। এবং সরকারকে প্রতিবছর মোটা অঙ্কের কর দেয়। সেই করের অঙ্কটা প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে জাতীয় ক্রীড়া আইনের আওতায় থাকতে আপত্তি নেই বোর্ডের। ওই ক্রীড়া নীতির কিছু নির্দিষ্ট পয়েন্টে বিসিসিআইয়ের আপত্তি রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “ক্রীড়া আইন সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ওই আইন নিয়ে সরকারি স্তরে আরও অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো হওয়ার পর বিসিসিআই আইনের আওতায় এলে, সেটা স্বীকৃতি দিতে হবে।” তিনি বলছেন, সুপ্রিম কোর্টে জাতীয় ক্রীড়ানীতি নিয়ে যে আলোচনা হয়েছিল, সেই মোতাবেক এখনও কাজ হয়নি। আইনে কিছু বদল এনে নতুন করে বিবৃতি দিলে সেই বিবৃতি অনুযায়ী কাজ করতে আমাদের আপত্তি নেই। আগামী ২৭ অক্টেবর পরবর্তী শুনানি রয়েছে। সে দিন আমরা আদালতকে বিষয়টি স্পষ্ট করে দেব।”

দীর্ঘদিন ধরে ভারতের ক্রীড়ামহলে প্রশ্ন, বিসিসিআই যে এত টাকা রোজগার করছে, তাতে ভারতীয় ক্রীড়ামহলের লাভটা কী? বোর্ড কি আদৌ আয়কর দেয়? এসব প্রশ্নের উত্তর এদিন সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব। তাঁর সাফ কথা, “আমরা নিয়মিত আয়কর দিই। আর সেই অঙ্কটা ৩ হাজার কোটি।” তাঁর সাফ কথা, বিসিসিআই যেহেতু কেন্দ্রের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল নয় এবং বোর্ডের কাছ থেকেই সরকার আয় করে। ফলে বর্তমান আইন মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.