Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Asian game 2026

জুটছে না পোশাক, এশিয়াডে জার্সি ছাড়াই নামবেন শ্রেয়সরা? ভারতীয় দলকে ঘিরে বিতর্ক

রবিবার ভারতীয় দল জাপানের উদ্দেশে রওনা দেবে। কিন্তু ২৪ ঘণ্টা আগে পর্যন্তও ক্রিকেটাররা জার্সি পাননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:৪৩

options
link
জুটছে না পোশাক, এশিয়াডে জার্সি ছাড়াই নামবেন শ্রেয়সরা? ভারতীয় দলকে ঘিরে বিতর্ক zoom
ফাইল ছবি।
Advertisement

চলতি এশিয়ান গেমস (Asian game 2026) আর অব্যবস্থা যেন সমার্থক হয়ে উঠেছে অ্যাথলিটদের হাজারো সমস্যা পোয়াতে হচ্ছে। ভারতীয় অ্যাথলিটদের অবস্থাও শোচনীয়। এবার ভোগান্তির তালিকায় যোগ হল ভারতীয় ক্রিকেটারদের (Indian cricket team) নাম। জানা গিয়েছে, পরনের জার্সিটুকুর ব্যবস্থাও করা হয়নি শ্রেয়স আইয়ারদের জন্য। তাহলে কি এশিয়াডের প্রথম ম্যাচে জার্সি ছাড়াই ভারতীয় দল খেলতে নামবে?

ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে ভারতীয় দল বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করে। তাই আইসিসি প্রতিযোগিতা বা দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের পোশাকে থাকে বিসিসিআই নির্ধারিত কিট। পাশাপাশি থাকে কিট প্রস্তুতকারকের পরিচয় এবং বাণিজ্যিক স্পনসরের লোগো। কিন্তু এশিয়ান গেমসের ক্ষেত্রে ছবিটা আলাদা। এখানে ক্রিকেটাররা বিসিসিআইয়ের প্রতিনিধি নয়, গোটা ভারতীয় কন্টিনজেন্টের অংশ। সেই কারণে এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটারদের কিট আসে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র অধীনে থাকা ‘টিম ইন্ডিয়া’ পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কিট স্পনসর জেএসডব্লিউ। তারাই সমস্ত ক্রীড়াবিদদের জার্সি তৈরির দায়িত্বে রয়েছে। কিন্তু এখনও অভিষেক শর্মাদের জার্সি তৈরি হয়নি! আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে বিসিসিআইয়ের জার্সিতে ম্যাচ খেলবেন তিলক বর্মারা। তারপ ২৮ সেপ্টেম্বর এশিয়াডে নামবেন অন্য জার্সিতে। রবিবার ভারতীয় দল জাপানের উদ্দেশে রওনা দেবে। কিন্তু ২৪ ঘণ্টা আগে পর্যন্তও ক্রিকেটাররা জার্সি পাননি। আইওএ সূত্রে খবর, ক্রিকেটারদের মাপ নিয়ে সমস্যা ছিল। তবে দ্রুত সেই জার্সি পাঠিয়ে দেওয়া হবে।

এশিয়াডের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে থাকার জায়গা। ক্রিকেটারদের যেন সেই ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য বিসিসিআই নিজে থেকেই হোটেলের ব্যবস্থা করেছে বলে খবর। প্রাথমিকভাবে শ্রেয়সদের যে হোটেল দেওয়া হয়েছিল সেখানে এতই ছোট ঘর যে কিট ব্যাগ রাখারও জায়গা নেই। তাই আগে থেকেই অন্য হোটেল বুক করে রেখেছে বোর্ড। তবে মহিলা দলের জন্য যথাযথ হোটেলের ব্যবস্থা রেখেছিল আয়োজকরা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এশিয়াডে প্রথম ম্যাচের আগে শ্রেয়সদের কাছে জার্সি পৌঁছবে তো?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.