নামে ‘বেবি বস’। বাইশ গজে আতঙ্কে থাকে প্রতিপক্ষরা। কিন্তু আসলে তো বাচ্চাই। ভালো খেলেও টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না। মনখারাপ তো হয়ই! টানা দু’ম্যাচে বাদ পড়ার পর বাবার কোলে শান্তির ঘুম বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। বাবা সঞ্জীবের সঙ্গে ১৫ বছর বয়সি ক্রিকেটারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে বৈভবের বাদ পড়া নিয়ে মন্তব্য করলেন সঞ্জীব।
আরও পড়ুন:
বাইশ গজে ইতিমধ্যে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে বৈভব। চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। কিন্তু এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে দেশের মাটিতে নামা হয়নি। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে দলে জায়গা হয়নি। স্টেডিয়ামে এসে বাকি সমর্থকদের মতো হতাশ হতে হয়েছে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীকে। এর মধ্যে ভাইরাল বাবার সঙ্গে ‘বেবি বসে’র ছবি।
সেখানে দেখা যায়, সঞ্জীবের কোলে শুয়ে বৈভব। কোনওটায় মিচকি হাসছে। কোনওটায় তার বাবা কপালে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে। কোনওটায় দু’জনেই ঘুমোচ্ছে। মাঠে তাণ্ডব দেখালেও বৈভবের এই সারল্য হৃদয়স্পর্শী। মাঠের কোলাহলের বাইরে বাবার সঙ্গে তোলা ছবিগুলো ভক্তদের মন জয় করে নিয়েছে। অন্যদিকে স্টেডিয়ামের বাইরে সঞ্জীবকে জিজ্ঞেস করা হয়, কবে বৈভব দলে জায়গা পাবে? জবাবে বৈভবের বাবা বলেন, “যখন দলের প্রয়োজন হবে, তখন খেলবে। বাচ্চা খেলার জন্য তৈরি।”
View this post on Instagram
আসলে বৈভবের উত্থানের পিছনে তার বাবার ভূমিকা অসীম। বিহারের সমস্তিপুরের বাসিন্দা বৈভব। সেখান থেকে ১০০ কিলোমিটার যাত্রা করে পাটনায় এসে প্রত্যেকদিন ৬০০টি বল খেলত সে। ১৬-১৭ বছর বয়সি নেট বোলারদের সামলে ব্যাটিং প্র্যাকটিস করত। নেট বোলাররা যেন প্র্যাকটিস করে, তাই তাদের জন্য বাড়তি খাবার নিয়ে আসতেন বৈভবের বাবা। নিজের জমিটুকু পর্যন্ত বিক্রি করে দিয়ে ছেলের খেলার খরচ জুগিয়েছেন তিনি। ভোর চারটের সময়ে উঠে বৈভবের জন্য প্রতিদিন খাবার বানিয়ে দিতেন তার মা। পরিবারের সকলের পরিশ্রমের ফল ঝলসে উঠেছে বৈভবের পারফরম্যান্সে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা