ভারত ও পাকিস্তানের ক্রিকেটে এখন আকাশ-পাতাল তফাৎ। অনেক এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যেখানে ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী এখন ক্রিকেট দুনিয়া মাতিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে। সেখানে পাকিস্তানে কোনও ভরসাযোগ্য নতুন প্রতিভা নেই। আর তা নিয়ে বিরাট আফশোস পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের (Wasim Akram)। বৈভবের (Vaibhav Sooryavanshi) উদাহরণ টেনে স্পষ্টভাবে বলেই দিলেন, “আমরা প্রতিভা তুলে ধরতে পারলাম কোথায়?”
আরও পড়ুন:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বয়স এক দশক পেরিয়েছে। অথচ কোনও নতুন প্রতিভা উঠে আসেনি। তাহলে আর ওই লিগের সাফল্য কোথায়? সেখানে আইপিএল থেকে বৈভব তো বটেই, তার আগেও ভারত অনেক নতুন ক্রিকেটার পেয়েছে। হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ থেকে অভিষেক শর্মাদের উত্থান আইপিএলের মঞ্চ থেকে বললে ভুল হয় না।
আর সেখানেই আফসোস আক্রমের। তিনি বলছেন, “পিএসএল শুরু হয়েছে ১০ বছর হয়ে গেল। কিন্তু পিএসএল কি একজন ব্যাটারও তৈরি করেছে? কয়েকজন বোলার অবশ্যই এসেছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা তৈরি করতে পেরেছি?” তারপরই বৈভবের প্রসঙ্গ টানেন প্রাক্তন পাক পেসার। তিনি বলেন, “যেদিন আমরা ওই ১৪ বছরের ছেলেটার মতো একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই আসল উন্নতি দেখতে শুরু করব।”
তাহলে কি পাকিস্তানে প্রতিভার অভাব? তা মনে করেন না আক্রম। তাঁর বক্তব্য, প্রতিভা খুঁজে বের করতে সমস্যা রয়েছে। পরিকাঠামোর সমস্যা আছে। তিনি বলেন, “লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে আবার দাঁড় করাতে হবে। করাচি ও লাহোরে পিসিবির বড় অঙ্কের অর্থ খরচ করা উচিত। কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।” সম্প্রতি পাক ক্রিকেট বোর্ড ফের কোকাবুরা বলে ফিরে এসেছে। আক্রমের মতে, এত পরিবর্তন হলে পাকিস্তানের উন্নতির সমস্যা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!