অনেক আশা নিয়ে তাঁর হাতে পাকিস্তানের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। টেস্ট অধিনায়কের পদ থেকে শান মাসুদকে সরিয়ে দায়িত্ব পেয়েছিলেন বাবর আজম। কিন্তু তার নিট ফল ‘জিরো’। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্ট হেরে চুনকাম হয়ে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানকে। এর পর ঘরেবাইরে সমালোচিত হতে হচ্ছে বাবর আজমকে। প্রতিপক্ষের হাতে লজ্জার হারের পর গোটা দলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পাক অধিনায়ক বাবর আজমের প্রতি রেগে কাঁই ওয়াসিম আক্রম।
আরও পড়ুন:
টেস্ট দলের নেতৃত্বে ফিরেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন বাবর। তৃতীয় টেস্টের আগে সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের কথা জানতেন না বলে দাবি করেছিলেন তিনি। এমনকী দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরানোর বিষয়েও তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছিলেন। বাবরের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তান অধিনায়ক আক্রম। রবিবার এক অনুষ্ঠানে নিজের ক্ষোভ প্রকাশ করে আক্রম বলেন, “বাবর বলেছে ও নাকি কিছুই জানত না। ও যদি কিছুই না জানে, তাহলে পাকিস্তান দলে কী করছে? ছোলা বিক্রি করতে এসেছ? ক্রিকেটার বা ব্যক্তি হিসাবে বিশ্বাস করি, আপনার নেতাই যদি আপনার পাশে না থাকে, তা হলে কখনওই শতভাগ দিতে পারবেন না।”
আক্রমের মতে, শান মাসুদের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তই বাবরের নেওয়া উচিত ছিল না। আর নেতৃত্ব নেওয়ার পর দ্বিতীয় টেস্টে হারের পরই তাঁর সরে দাঁড়ানো উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক। আক্রমের সংযোজন, “কাউকে দোষ দিতে চাই না। আমার ভুলও হতে পারে। কিন্তু আমার মতে, বাবরের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত হয়নি। এত কিছুর কোনও প্রয়োজনই তো ছিল না। দ্বিতীয় টেস্টে হারের পর বাবরের বলা উচিত ছিল, এবার থেকে ও কেবল খেলোয়াড় হিসাবেই দলে থাকবে।”
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন বাবর। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন। প্রত্যাশামতো ফল না পাওয়ায় শান মাসুদের নেতৃত্বে আস্থা হারায় পিসিবি। কিন্তু বাবরের হাতে নেতৃত্বের ব্যাটন ওঠার পরেও পরিস্থিতি বদলায়নি। তিন অভিজ্ঞ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, নোমান আলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রাখা হয়নি। বাদ পড়েছিলেন সাইদ শাকিলও। কিন্তু পাক দলের হতশ্রী ছবিটা বদলায়নি। দলের ক্যাপ্টেনেরও এর জন্য দায় বর্তায়। আর যা দেখে ক্ষিপ্ত আক্রম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা