সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল দলে ফেরায় ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন তিনি। সঞ্জু স্যামসনকে সরিয়ে অভিষেক শর্মার সঙ্গে আরব আমিরশাহী ম্যাচে ওপেন নেমেছিলেন গিল। পাকিস্তান ম্যাচেও কি মিডল অর্ডারে নামবেন সঞ্জু? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
সীতাংশু বলন, “সঞ্জু যে পাঁচ বা ছ’নম্বরে খুব একটা ব্যাট করেনি, সেটা আমরা জানি। তবে ও কিন্তু চ্যালেঞ্জ নিতে জানে। এর জন্য ও তৈরি আছে। এই জায়গায় নেমেও ও ভালো খেলতে পারবে। ওর মতো ব্যাটারের যে কোনও জায়গায় ভালো খেলার ক্ষমতা রয়েছে। ওকে কোথায় নামানো হবে, সেটা দলের অধিনায়ক এবং কোচ ঠিক করবে।”
ভারতের ব্যাটিং কোচের সংযোজন, “ওপেনাররা ছাড়া বাকি পজিশনে কারা নামবে, তা নিশ্চিত নয়। প্রত্যেকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমার মনে হয় এটা একটা ভালো দিক। আমাদের দলে যে কেউ যে কোনও জায়গায় নেমে ম্যাচ জেতানোর জন্য প্রস্তুত থাকে। আমাদের চার-পাঁচ জন আক্রমণাত্মক ক্রিকেটার আছে। পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যাটিং পজিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে। ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.৩৮। দেখা গিয়েছে, অন্যান্য পজিশনে যখনই তিনি ব্যাট করতে নেমেছেন, তখনই তাঁর পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই পড়ে গিয়েছে। পরিসংখ্যান হল, পরের দিকে ব্যাটিং করতে নেমে ৯ ইনিংসে মাত্র ২৯ রান করেছেন তিনি। এহেন সঞ্জু মিডল অর্ডারে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে।
সর্বশেষ খবর
-
দুবাইয়ে বিকিনি-সুন্দরীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
-
সাংসদ পদ রক্ষায় জবাব দিতে একমাস সময় চাইলেন এনসিপিআই সাংসদরা, সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ বুধেই?
-
শিক্ষায় জায়গা নেই দুর্নীতির, কলেজ পরিচালন সমিতির সভাপতিদের ‘গাইডলাইন’ বেঁধে দিল রাজ্য বিজেপি
-
নাবালক পুত্রের সঙ্গে নাবালিকার বিয়ে, পুত্রবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা! মুর্শিদাবাদে গ্রেপ্তার শ্বশুর
-
বৃদ্ধা খুনে ১৩ বছর পর সাজা, ঝাড়গ্রামে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর-সহ ৮ জনের যাবজ্জীবন