ফুটবলের মহাযুদ্ধ
Brito

ব্রাজিলের বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, প্রয়াত সেলেকাওদের বিশ্বজয়ী কিংবদন্তি ডিফেন্ডার

রক্ষণে 'হারকিউলিস' নামে পরিচিত ছিলেন পেলের সতীর্থ। তাঁর প্রয়াণে মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৭:০০

options
link
ব্রাজিলের বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, প্রয়াত সেলেকাওদের বিশ্বজয়ী কিংবদন্তি ডিফেন্ডার
প্রয়াত ব্রিটো। ডানদিকে পেলে-গ্যারিঞ্চার সঙ্গে ব্রিটো।

বিশ্বকাপ শুরু হতেই দুঃসংবাদ। প্রয়াত ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ব্রিটো (Brito)। ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সে দেশের ফুটবল সংস্থা।

Advertisement

১৯৩৯ সালে জন্ম হারকিউলিস দে ব্রিটো রুয়াসের। তবে ব্রাজিলের অধিকাংশ ফুটবলারের মতো তিনি ‘ব্রিটো’ নামেই সুপরিচিত ছিলেন। দেশের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন। ১৯৬৬ সালের বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছিলেন। তবে ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের স্তম্ভ ছিলেন ব্রিটো। বিশ্বকাপের সবকটি ম্যাচই খেলেছিলেন। সেবার চ্যাম্পিয়নও হন পেলেরা। মেক্সিকোয় আয়োজিত সেই বিশ্বকাপে ব্রাজিলকে ‘সবচেয়ে সুন্দর দল’ বলা হয়।

Advertisement

রক্ষণে পিয়াজ্জার সঙ্গে শক্তিশালী জুটি তৈরি করেছিলেন ব্রিটো। পিয়াজ্জা পরিচিত ছিলেন টেকনিকের জন্য। আর ৬ ফুট ৩ ইঞ্চির ব্রিটো তাঁর শারীরিক শক্তির জন্য নাম করেছিলেন। যা তাঁর ‘হারকিউলিস’ নামের সার্থক পরিচয়। ওই বিশ্বজয়ী দলের ৬ জন ফুটবলার এর আগে প্রয়াত হয়েছিলেন। এবার বিদায় নিলেন ব্রিটোও। ক্লাব ফুটবলে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, ভাস্কো ডা গামা, বোটাফোগো, কোরিনথিয়ান্সে খেলেছেন।

Advertisement

ব্রিটোর প্রয়াণে ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে শোকপ্রকাশ করে লেখা হয়েছে, ‘আমাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ব্রিটো। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান ভোলার নয়। তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। তাঁর লড়াকু মানসিকতা এবারের বিশ্বকাপে আমাদের ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে।’ রবিবার ভোররাত সাড়ে ৩টে থেকে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ ব্রাজিলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.