এবার একসঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)! ফুটবলমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। বর্তমানে আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন মেসি। সেই ক্লাব নাকি রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী। পর্তুগিজ মহাতারকা আল নাসের ছাড়লেই মেসির দল ঝাঁপিয়ে পড়বে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
সৌদি প্রো লিগে রোনাল্ডো আর খুব বেশি দিন নেই, সেটা ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছেন। কারণ সৌদি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন সিআর সেভেন। তাঁর অভিযোগ, আল নাসের যেন কোনওমতেই ট্রফি জিততে না পারে সেজন্য সরকারি স্তরে ষড়যন্ত্র চলছে। আসলে সৌদির শীর্ষ চার ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। নিয়ম অনুযায়ী, প্রতি বছর এই যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী তারকাদের সই করায় সেটা আসে সরকারি কোষাগার থেকে। কিন্তু রোনাল্ডোর অভিযোগ, বাকি ৩ ক্লাবের পিছনে যে পরিমাণ টাকা ঢালছে, তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য।
শুধু তাই নয়, কয়েকমাস আগেই আল নাসের কর্তাদের ক্লবের পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদির সরকারি সংস্থা। কমিয়ে দেওয়া হয় আল নাসেরের বরাদ্দ। সেই ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। তারপর ফুটবলার কেনার জন্য আল নাসেরের অর্থের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সেই ইস্যুতেই প্রতিবাদ শুরু করেছেন রোনাল্ডো। ইতিমধ্যেই একটি ম্যাচ বয়কট করেছেন সৌদি প্রো লিগে। পরবর্তী ম্যাচও সম্ভবত বয়কট করবেন। পরিস্থিতির উন্নতি না হলে চুক্তির মাঝপথেই তিনি আল নাসের ছাড়বেন, এমনটাই শোনা যাচ্ছে।
সৌদির পর আবারও ইউরোপের কোনও ক্লাবে ফেরার চেষ্টা করছেন রোনাল্ডো, এমনটাই সূত্রের খবর। তবে বড়সড় চমক দিতে পারে মার্কিন মুলুকের মেজর সকার লিগ। ইতিমধ্যেই সেখানে খেলছেন মেসি। সঙ্গে যদি রোনাল্ডোকেও পাওয়া যায় তাহলে চড়চড়িয়ে লিগের জনপ্রিয়তা বাড়বে। শোনা যাচ্ছে, মেসির দল ইন্টার মায়ামি নাকি রোনাল্ডোকে নিতে আগ্রহী। তাহলে কি কেরিয়ারের শেষে একই সঙ্গে খেলবেন মেসি-রোনাল্ডো? তবে রোনাল্ডোকে দলে নেওয়ার লড়াইয়ে রয়েছে এলএএফসিও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র