FIFA World Cup 2026

‘মেসিকে খুঁজেই পাইনি’, আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ফের বিস্ফোরক জিকো, এগিয়ে রাখলেন রোনাল্ডোকে

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের এক সপ্তাহ কাটতে চলল। কিন্তু সেই ম্যাচ নিয়ে বিতর্ক থামার জো নেই। 'লা আলবিসেলেস্তে'র কাছে হার এখনও মেনে নিতে পারছে না ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা দলটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৪:৩৪

options
link
‘মেসিকে খুঁজেই পাইনি’, আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ফের বিস্ফোরক জিকো, এগিয়ে রাখলেন রোনাল্ডোকে
লিওনেল মেসি। ছবি: সোশাল মিডিয়া।

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের এক সপ্তাহ কাটতে চলল। কিন্তু সেই ম্যাচ নিয়ে বিতর্ক থামার জো নেই। ‘লা আলবিসেলেস্তে’র কাছে হার এখনও মেনে নিতে পারছে না ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা দলটি। বিদায় নেওয়ার পর থেকে ফিফার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মিশরের ফুটবলার মোস্তাফা জিকো। এবার তাঁর নিশানায় লিওনেল মেসি।

Advertisement

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেসি। একটি অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও একটি গোল করেন তিনি। তবে জিকোর দাবি, গোটা ম্যাচে মেসিকে নাকি খুঁজেই পাওয়া যায়নি। জিকোর কথায়, “মেসি সেরা ফুটবলার হতে পারে, তবে সেটা অবশ্যই রোনাল্ডোর পর। রোনাল্ডোকে খুব ভালোবাসি। মেসি যে সেদিন মাঠে ছিল বুঝতেই পারিনি।” এর আগেও ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, “আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। রেফারি শুরু থেকেই আমাদের বিরুদ্ধে ছিল। আর্জেন্টিনাকে জোর করে জেতানো হয়েছে। আগে থেকেই ঠিক করা ছিল, আর্জেন্টিনাকেই জেতাতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
FIFA World Cup 2026: Egyptian footballer Mostafa Ziko says he didn't even realize Lionel Messi was playing
মোস্তাফা জিকো। ছবি সংগৃহীত।

দেশের সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছিলেন তিনি। জিকো বলেছিলেন, “আমরা মিশরের মানুষকে আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা আমাদের হাতে ছিল না। সবকিছু রেফারির হাতে ছিল। গোটা বিশ্বকাপটাই সাজানো।” বিশ্বকাপে (FIFA World Cup 2026) মিশরের হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন জ়িকো। শেষ ষোলোয় আর্জেন্টিনার বিরুদ্ধে তিনিই দলের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচে তাঁর আরও একটি গোল বাতিল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। সেই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ বাড়তে থাকে, এমনকী মিশরের কোচও হলুদ কার্ড দেখেন।

Advertisement

ক্ষোভ উগরে দিয়েছিলেন মিশরের কোচ হোসাম হাসানও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।” এমনকী রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে অভিযোগও করেছে মিশর ফুটবল সংস্থা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.