Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Panihati

অজ্ঞাতবাসে গিয়েও শেষরক্ষা হল না! গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর

সূত্রের খবর, সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে পানিহাটির তৃণমূল প্রার্থীকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ০৯:৫৫

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ০৯:৫৫

options
link
অজ্ঞাতবাসে গিয়েও শেষরক্ষা হল না! গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর zoom
পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর

ভোটে হেরে অজ্ঞাতবাসে গিয়েও শেষরক্ষা হল না। পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে জানা যাচ্ছে। একুশের ভোট পরবর্তী হিংসায় উসকানি ও লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ ছিল তীর্থঙ্করের বিরুদ্ধে। ছাব্বিশের ভোটে তিনি ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। হারের পর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না। কিন্তু ভোটের মাস দুয়ের মধ্যেই গ্রেপ্তার হতে হল তীর্থঙ্করকে।

ছাব্বিশের বিধানসভা ভোটে নির্মল ঘোষ নিজে আর প্রার্থী হননি। তাঁর বদলে ছেলে তীর্থঙ্কর পানিহাটির তৃণমূল প্রার্থী হন। কিন্তু আর জি করের নির্যাতিতা-নিহত তরুণীর মা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে যান। তারপর থেকেই তাঁদের পিতা-পুত্রের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্ত শুরু হয়। ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ের পর রাজ্যে রাজনৈতিক হিংসায় নাম জড়ায় তীর্থঙ্কর ঘোষের। এছাড়া গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ কেড়ে নেওয়ার অভিযোগেও বিদ্ধ হন নির্মল ঘোষ ও ছেলে। সেই লটারি মামলায় তাঁদের খুঁজছিল পুলিশ।

বাবার হাত ধরেই রাজনীতিতে আগমন পানিহাটি এলাকায় ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্কর ঘোষের। তাঁর বাবা নির্মল ঘোষ সেখানকার বহুদিনের জনপ্রিয় নেতা, বেশ কয়েকবারের বিধায়ক। পানিহাটি-সহ আশপাশের এলাকায় নির্মলবাবুর বেশ দাপট ছিল। সেইসঙ্গে ছিল হাজার হাজার অভিযোগ। সোদপুরের অমরাবতীর মাঠ থেকে শুরু করে একাধিক জমি দখলের মতো অভিযোগ জমা পড়লেও পুলিশ পদক্ষেপ করেনি। ছাব্বিশের বিধানসভা ভোটে নির্মল ঘোষ নিজে আর প্রার্থী হননি। তাঁর বদলে ছেলে তীর্থঙ্কর পানিহাটির তৃণমূল প্রার্থী হন। কিন্তু আর জি করের নির্যাতিতা-নিহত তরুণীর মা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে যান। তারপর থেকেই তাঁদের পিতা-পুত্রের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্ত শুরু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২১ সালের বিধানসভা ভোটে জয়ের পর রাজ্যে রাজনৈতিক হিংসায় নাম জড়ায় তীর্থঙ্কর ঘোষের। এছাড়া গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ কেড়ে নেওয়ার অভিযোগেও বিদ্ধ হন নির্মল ঘোষ ও ছেলে। সেই লটারি মামলায় তাঁদের খুঁজছিল পুলিশ। এই অবস্থায় দু’জনই গা ঢাকা দিয়ে থাকলেও শনিবার তপসিয়ায় ‘আসল’ তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষের যোগদান নিয়ে বেশ জল্পনা তৈরি হয়। গুঞ্জন শুরু হয়েছিল, মামলা থেকে বাঁচতেই কি ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক? যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রবিবার নিজেই জানিয়ে দেন, ”রিজার্ভেশন আছে, ওঁকে আমরা নেব না।” এরপর সোমবার ভোরেই তাঁর ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.