৭ গোলে প্রতিপক্ষকে চুরমার করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি (Germany Football Team)। এবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্বে জায়গা করে নিল তারা। টানা দুই ম্যাচ জিতেছেন জামাল মুসিয়ালারা। শনিবার গভীর রাতে আইভরি কোস্টকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারালেন তাঁরা। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বেড়া টপকাতে পারেনি জার্মান ব্রিগেড। এবার এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে উঠে আর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ম্যানুয়েল নয়্যাররা।
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপ শুরুর আগে টানা আট ম্যাচ জিতে এসেছিল জার্মানি। চারবারের চ্যাম্পিয়নদের অনেকেই এবার ফেভারিট হিসাবে ধরছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়নের মেজাজেই দেখা গিয়েছে জার্মানদের। কুরাসাওকে ৭-১ হারানোর পর শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে নেমেছিলেন ডেনিস উভান্ডেরা। কিন্তু প্রথমার্ধে আফ্রিকান দেশটির বিরুদ্ধে যথেষ্ট চাপে ছিল জার্মানি। স্রেফ রক্ষণ নয়, জার্মানিকে বোকা বানিয়ে একের পর এক কাউন্টার অ্যাটাক শানিয়েছে আইভরি কোস্ট। সেই স্ট্র্যাটেজির সুফল মেলে ৩০ মিনিটের মাথায় ফ্র্যাঙ্ক কেসির গোলে।
প্রথমার্ধে পিছিয়ে থাকার পরেই যেন জেগে ওঠে জার্মান জাত্যাভিমান। যদিও বিরতির পর গোল পেতে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে কাই হাভার্ৎজদের। ৬০ মিনিটে মাঠে নামলেন উভান্ডে। সেখান থেকেই খেলা ঘুরতে শুরু করল। কোচ জুলিয়ান নাগেলসম্যানের চালকে সঠিক প্রমাণিত করে ৬৮ মিনিটে উভান্ডের গোল। তারপরে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেয়ানে সেয়ানে টক্কর। অতিরিক্ত সময়ে এল উভান্ডের দ্বিতীয় গোল। ২-১ ফলে ম্যাচ জিতে নকআউটে উঠে গেল জার্মানি।
ফেভারিটদের তালিকায় থাকা একাধিক দেশ এখনও নকআউট নিশ্চিত করতে পারেনি। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে পর্তুগাল এখনও আটকে ১ পয়েন্টে। উজবেকিস্তান এবং কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তার মধ্যে অন্তত একটা ম্যাচ জিততেই হবে। তবে প্রথম ম্যাচ ড্র করেও হাইতির বিরুদ্ধে জিতে নকআউটের রাস্তা অনেকটা সহজ করে ফেলেছে ব্রাজিল। আর একটা ম্যাচ জিতলে নকআউটে উঠে যাবে আর্জেন্টিনাও। ইতিমধ্যে নকআউট নিশ্চিত করে ফেলেছে দুই আয়োজক দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ



