Lionel Messi

বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার

বিশ্বকাপের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন মাঠে নামার আগেই নতুন এক সম্মানে ভূষিত লিওনেল মেসি। প্রথমবার কোনও ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:০৩

options
link
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
নতুন সম্মানে ভূষিত লিওনেল মেসি। ছবি সংগৃহীত।

বিশ্বকাপের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন মাঠে নামার আগেই নতুন এক সম্মানে ভূষিত লিওনেল মেসি (Lionel Messi)। স্পেনের ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’-এর বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। প্রথমবার কোনও ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন। 

Advertisement

শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে প্রতি বছর এই সম্মান দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে মেসির নাম ঘোষণা করে। জুরিদের মতে, ফুটবলে তাঁর অনন্য কৃতিত্বের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডই তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে।

Advertisement

পুরস্কার পেয়ে মেসি বলেন, “এই স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এর গুরুত্ব অনেক বেশি। কারণ শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও আমি কী করেছি, তারও মূল্যায়ন করা হয়েছে। আমি সত্যিই খুব খুশি এবং কৃতজ্ঞ।” ফুটবলজীবনে সাফল্যের প্রায় সব শিখরই স্পর্শ করেছেন মেসি। আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৮ সালের অলিম্পিকে জিতেছেন সোনার পদক। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা এবং চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ব্যক্তিগত সাফল্যের তালিকায় রয়েছে রেকর্ড ৮টি ব্যালন ডি’অর।

Advertisement

এর আগে এই পুরস্কার পেয়েছেন রাফায়েল নাদাল, মাইকেল শুমাখার এবং সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তি ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যুক্ত হল মেসির নামও। সাফল্যে ভরা দীর্ঘ কেরিয়ারের স্বীকৃতি হিসাবেই এই সম্মান পেলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। বিশ্বকাপের ঠিক আগে এই সম্মান তাঁর মুকুটে যোগ করল আরও একটি উজ্জ্বল পালক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.