Italy Football Team

টানা তিনবার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ, হাল ফেরাতে বিশ্বের ‘সেরা’ কোচকে দায়িত্ব দিচ্ছে ইটালি!

টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। চারবারের বিশ্বজয়ী দেশে আমূল পরিবর্তনের ডাক উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৯:৪৭

options
link
টানা তিনবার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ, হাল ফেরাতে বিশ্বের ‘সেরা’ কোচকে দায়িত্ব দিচ্ছে ইটালি!
ইটালি ফুটবল দল। ফাইল ছবি

টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। চারবারের বিশ্বজয়ী দেশে আমূল পরিবর্তনের ডাক উঠেছে। সেখানে এবার নাম জুড়ল পেপ গুয়ার্দিওয়ালার। আজ্জুরিদের দায়িত্ব নেওয়ার প্রস্তাব এলে না করবেন না স্প্যানিশ কোচ। তবে সমস্যা হবে বেতনের ক্ষেত্রে। ম্যাঞ্চেস্টার সিটিতে যে বিরাট পরিমাণ বেতন পান, ইটালির কোচ হলে তার ধারেকাছেও পাবেন না। শেষ পর্যন্ত কি রাজি হবেন স্প্যানিশ মায়েস্ত্রো?

Advertisement

ইটালি ফুটবলের দুরবস্থা কাটার কোনও লক্ষণ নেই। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে এবারের বিশ্বকাপও খেলা হবে না। দেশজুড়ে বিক্ষোভ, সরে দাঁড়িয়েছেন ফেডারেশন সভাপতি। পদত্যাগ করেছেন কোচ জেনারো গাত্তুসো। সেই জায়গা কে নেবেন? আচমকাই উঠে এল পেপ গুয়ার্দিওয়ালার নাম। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে তাঁর ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে আছে ক্লাব। কিন্তু মরশুম শেষ হলেই কি ইটালিতে পাড়ি দেবেন লিওনেল মেসির প্রাক্তন গুরু?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজের ফুটবল কেরিয়ারে ইটালির ব্রেসিয়া ও রোমাতে খেলেছেন পেপ। এর আগে জাতীয় দলে কোচিংয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি। বার্সেলোনার প্রাক্তন কোচ ইটালির দায়িত্ব নিলে জিয়ালুঁইজি দোনারুম্মাদের উন্নতি হবে বলেই মনে করছেন অনেকে। তবে সমস্যা অন্য জায়গায়। সেটা হল বেতন। ম্যাঞ্চেস্টার সিটি ও ইটালির বেতন কাঠামোয় আকাশপাতাল তফাৎ। কীরকম? ইংল্যান্ডের ক্লাবে কোচিং করিয়ে পেপ বছরে পান ২৪.৮ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় ২৭৩ কোটি টাকা। সেখানে ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ইটালির কোচ থাকা রবার্তো মানচিনি পেতেন ৩ মিলিয়ন ইউরো।

Advertisement

এক্ষেত্রে উপায় হতে পারে একটাই। পুমার সঙ্গে চুক্তি রয়েছে পেপের। ইটালির সঙ্গে চুক্তির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ পেপ দলে আসা মানে একটা দীর্ঘমেয়াদি প্রজেক্ট থাকবে। সব জায়গায় তিনি সাফল্য পেয়েছেন। এই প্রজন্মের অন্যতম সেরা কোচ বলে ধরা হয় তাঁকে। ইটালিতেও কি সেই জমানা শুরু হবে? এখনও উত্তর নেই। তবে ইটালির প্রাক্তন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি বলে রাখছেন, “আমি মনে হয় এটা কঠিন। কিন্তু স্বপ্ন দেখতে তো কোনও খরচ লাগে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.