বাংলার মতো কেরলের মাটিতেও মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে সে রাজ্যের কংগ্রেস সরকার। কিন্তু ওই ফ্রি-তে বাস পরিষেবা দিতে গিয়ে অন্য সমস্যায় মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে এবার আন্দোলনের পথে বেসরকারি মাস মালিকরা। তাদের দাবি, সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা মেলায় বেসরকারি বাসে আর উঠছেন না মহিলা যাত্রীরা। ফলে ব্যবসায় মোটা অঙ্কে লোকসান হচ্ছে তাদের।
বাংলার মতোই কেরলে ক্ষমতায় এসে মহিলা এবং ট্রান্সজেন্ডারদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর ঘোষণা করেছে কংগ্রেস সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘প্রিয়দর্শিনী বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প।’ দক্ষিণের এই রাজ্যটিতে সরকারি পরিবহণ সংস্থা কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। সেখানে এখন নিখরচায় সফর করতে পারেন মহিলারা। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর জন্য প্রতি মাসে রাজ্যের অতিরিক্ত ৭০ কোটি খরচ হচ্ছে। বছরে খরচ ৮০০ কোটি টাকা।
আরও পড়ুন:

সমস্যা হল, কেরলে সরকারি বাসের সংখ্যা প্রচুর। যার ফলে বেশিরভাগ মহিলা যাত্রী শুধু সরকারি বাসে সফর করছেন। যার জেরে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেসরকারি বাস মালিকরা। ওই লোকসানের বহর সামলাতে না পেরে শেষমেশ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন কেরলের বেসরকারি বাস অপারেটররা। আগামী ২০ জুলাই থেকে রাজ্যের সচিবালয়ের সামনে লাগাতার বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়েছে ‘প্রাইভেট বাস অপারেটরস ফেডারেশন’। ২০-২৪ জুলাই পর্যন্ত রোজ ২ জেলার বাস মালিকরা ধরনায় বসবেন। ২৫ জুলাই ৩ রাজ্যের বাসচালকরা একসঙ্গে ধরনা দেবেন। তাঁদের সাফ কথা, সরকারের নয়া সিদ্ধান্তে ব্যবসার বিরাট ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে সরকারকেই।
প্রসঙ্গত, নির্বাচনে জিতে কেরলে সদ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস। ভোটপ্রচারে তারা মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। কেরলের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রে মহিলারা উৎসাহিত হবেন। তাঁদের অংশগ্রহণ বাড়বে। কিন্তু সেটা করতে গিয়ে নয়া সংকটে তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?