Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ajit Doval

‘সবকা বিশ্বাস’ অর্জনের চেষ্টা, আচমকা প্রভাবশালী মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে গোপনে বৈঠক ডোভালের

সপ্তাহখানেক আগে অত্যন্ত গোপনে ১৪ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ১৪ সদস্যের ওই দলে ছিলেন কয়েক জন বর্ষীয়ান সাংবাদিক এবং প্রথম সারির মুসলিম ব্যবসায়ীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৮:৫১

options
link
‘সবকা বিশ্বাস’ অর্জনের চেষ্টা, আচমকা প্রভাবশালী মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে গোপনে বৈঠক ডোভালের zoom
প্রথম সারির মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডোভালের। ফাইল ছবি।
Advertisement

সবকা সাথ, সবকা বিশ্বাস, আর শুধু কেতাবি বুলি নয়। এবার সত্যি সত্যিই মুসলিম মন পেতে উদ্যোগী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার! দেশের প্রথম সারির মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

সূত্রের খবর, সপ্তাহখানেক আগে অত্যন্ত গোপনে ১৪ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ১৪ সদস্যের ওই দলে ছিলেন কয়েক জন বর্ষীয়ান সাংবাদিক এবং প্রথম সারির মুসলিম ব্যবসায়ীরা। ওই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য, ব্যবসায়ী ও শিক্ষাবিদ জাফর সারেসওয়ালা, কেপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুখ প্যাটেল, জার্মান স্টিলের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক ইরাকি, জার্মান স্টিলের সিইও ইব্রারুল হক ইরাকি, নিটন ভাল্ভসের সিইও জুনেইদ শরিফ, জিএলএস সুইচগিয়ারের ডিরেক্টর জাফর লরি, দাউদি বোহরা মুসলিম সমাজের নেতা জামাত আলতাফ সাদিকোট, আঞ্জুমান-ই-ইসলাম কমিটির সভাপতি জাহির হোসেন, হাজীর হাফিজ ও ইন্ডিয়ান কমিউনিটির সভাপতি হাফিজুর রহমান। পরিবেশ কর্মী সাহের ভামলা, এইমসের চিকিৎসক নিশাত হোসেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুন এবং সাংবাদিক সামিনা শেখ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, ওই বৈঠকে দেশের ঐক্য এবং সংহতি নিয়ে আলোচনা হয়। সরকারের আনা বিভিন্ন পদক্ষেপে সংখ্যালঘুদের সহযোগিতা কামনা করেন। ওই বৈঠক নিয়ে জাফর সারেসওয়ালার বক্তব্য, “ডোভাল আমাদের সবার কথা খুব মন দিয়ে শুনেছেন। তিনি বৈঠকে বলেন, ভারত একটা জাহাজের মতো। আমরা এগোলেও একসঙ্গে এগোব। ডুবলেও একসঙ্গে ডুবব।” তাঁর দাবি, সরকার যেভাবে আমাদের বৈঠকে আহ্বান জানিয়েছিল, সেটা বেশ ইতিবাচক।

আচমকা ডোভালের এই মুসলিমদের মন পাওয়ার চেষ্টা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি আগামী দিনে মোদি সরকার এমন কোনও পদক্ষেপ করতে চলেছে যাতে মুসলিমদেরও সমর্থন প্রয়োজন? তাহলে কি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধির কথা ভাবছে মোদি সরকার?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.