সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত হলেন জার্মানির প্রখ্যাত কোচ রাল্ফ রাঙ্গনিক (Ralf Rangnick)। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাঙ্গনিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানা গিয়েছে যে, তিনি মরশুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন। এরপর তিনি পরের দুই বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছেন।
Welcome to Manchester United, Ralf Rangnick 🔴🇩🇪#MUFC
Advertisement— Manchester United (@ManUtd) November 29, 2021
Advertisement
৬৩ বছরের রাঙ্গনিক রাশিয়ার ফুটবল ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্টের শীর্ষে ছিলেন। সেই দায়িত্ব ছেড়ে বর্ষীয়ান ফুটবল কোচ ম্যান ইউয়ের (Man U) দায়িত্ব গ্রহণ করছেন। ওলে গানার সোলজায়ারকে বরখাস্ত করার পর এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ম্যান ইউ ফুটবলার মাইকেল ক্যারিক। ম্যান ইউয়ের পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে রাল্ফ রাঙ্গনিককে নিযুক্ত করেছে। তিনি মরশুমের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন। পরবর্তী দুই বছর তিনি ম্যান ইউয়ের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন।”
[আরও পড়ুন: সপ্তম স্বর্গে ফুটবলের রাজপুত্র! ফের Ballon d’Or জিতলেন লিওনেল মেসি]
দায়িত্ব গ্রহণের পর রাঙ্গনিক জানিয়েছে, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দলটি প্রতিভায় পূর্ণ। অভিজ্ঞতা এবং তারুণ্যের চমৎকার ভারসাম্য রয়েছে।” রাঙ্গনিক আটের দশকের গোড়ার দিকে কোচিং শুরু করেছিলেন। তিনি ‘জেজেনপ্রেসিং’ ফুটবলের প্রবক্তা। ম্যান ইউয়ের ফুটবল ডিরেক্টর জন মুর্টফ জানিয়েছেন, “ইউরোপিয়ান ফুটবলে অন্যতম শ্রদ্ধেয় এবং উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কোচ রাঙ্গনিক। তিনিই আমাদের প্রথম পছন্দ ছিলেন। ম্যানেজমেন্ট এবং কোচিংয়ে তাঁর চার দশকের অভিজ্ঞতা রয়েছে। আমরা ওকে পেয়ে আনন্দিত।”
[আরও পড়ুন: R Ashwin: টেস্ট উইকেটের নিরিখে কুম্বলে-কপিলের পরই অশ্বিন, টপকে গেলেন হরভজনকে]
এদিকে, চেলসি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শুরুতে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিক। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকী, ক্যারিকের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বয়ং রোনাল্ডোও (Cristiano Ronaldo)। পরে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি। ম্যাচের পর হতাশায় চেলসির ফুটবলারদের সঙ্গে করমর্দন না করেই টানেল দিয়ে বেরিয়ে যান। পরে অবশ্য সোশাল মিডিয়ায় দলকে উজ্জীবিত করে বার্তাও দিয়েছেন। রোনাল্ডো জানিয়েছেন, “সামনে এখনও দীর্ঘ পথ রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে যখন খেলবে, তখন কোনওকিছুই অসম্ভব নয়। আমরা শেষ পর্যন্ত লক্ষ্যকে তাড়া করব।”
সর্বশেষ খবর
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন
-
মুখ্যমন্ত্রীর নির্দেশমাত্রই ‘অ্যাকশন’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে গ্রেপ্তার সভার আয়োজকরা