ঠিক ছিল আইএফএ শিল্ডের (IFA Shield) উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মহামেডান। আপাতত মহামেডান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে না। সেক্ষেত্রে বুধবার মোহনবাগান-শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়েই শুরু হবে এবারের শিল্ড। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ সেপ্টেম্বর কাস্টমসের বিরুদ্ধে।
আরও পড়ুন:
শিল্ডে ছয় বিদেশিকে খেলানোর সুযোগ থাকছে সব দলগুলোর কাছে। সেই মতো জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, সমীর জেলকোভিচ, দেজন দ্রাজিচরা আইএসএলে নামার আগে শিল্ডের এই ম্যাচগুলোতে গেম টাইম পেয়ে যাবেন। তবে হাতে হালকা চোট রয়েছে সমীর জেলকোভিচের। এদিন তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। রিহ্যাব করেছেন।
ডুরান্ড হাতছাড়া হওয়ার পর আইএফএ শিল্ড পাখির নজর মোহনবাগানের (Mohun Bagan)। ডুরান্ড না পাওয়ায় চাপ রয়েছে মোহনবাগান কোচ দিলেমপেরিসের উপরেও। ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর থেকেই পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলের লক্ষ্য নিয়েছে মোহনবাগান শিবির। তবে অফিস ম্যাচের জন্য শুরুর দিকে সম্ভবত খেলতে পারবেন না সায়ন বন্দ্যোপাধ্যায়। শিল্ডের গ্রুপ পর্বে শ্রীনিধি ডেকান ছাড়াও শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। শিল্ডের খেলা যেহেতু দুপুর তিনটে থেকে শুরু, সেই জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই কয়েকদিন দুপুর তিনটে থেকে অনুশীলন করছে মোহনবাগান। প্রসঙ্গত, শিল্ড খেলার জন্য ৩৫ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা।
অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করিয়েছে ৫৩ জন ফুটবলারকে। সিনিয়র এবং জুনিয়র দুই দলের ফুটবলারদেরই সই করিয়েছে লাল-হলুদ শিবির। তবে শোনা যাচ্ছে কোচ হাবাস পূর্ণশক্তির দল নিয়েই এই টুর্নামেন্টে খেলবেন। ইস্টবেঙ্গল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা