আইএসএল শুরু হয়নি। সোমবার প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর দলের চোট-আঘাতের তালিকাটা দেখলে যে কোনও লাল-হলুদ সমর্থকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। নাওরেম মহেশ সিং, কেভিন সিবিয়ে, মহম্মদ রাকিপের চোট ছিলই, রবিবার অনুশীলনে দেখা মিলল না সল ক্রেসপোরও। কোচ জানালেন, অসুস্থ থাকায় তিনি এদিন আসেননি। জোর দিয়ে না বললেও, সোমবার তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী অস্কার।
আরও পড়ুন:
তবে প্রথম ম্যাচে নামার আগে তিনটি ইতিবাচক দিক রয়েছে ইস্টবেঙ্গলের। প্রথমত, ঘরের মাঠে ম্যাচ দিয়ে এবারের আইএসএল শুরু করতে চলেছেন আনোয়ার আলিরা। দ্বিতীয়ত, একমাত্র কলকাতার দুই প্রধান ছাড়া এই টালমাটাল বাজারে অন্য কোনও দলই সারা মরশুম অনুশীলন চালিয়ে যায়নি। তৃতীয়ত, এই নর্থ-ইস্টে নেই আলাদিন আজেরাই। আইএসএলের টালবাহানার মধ্যে তাঁকে লোনে অন্যত্র ছেড়ে দিয়েছে পাহাড়ের দলটি। সোমবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে হিরোসির পরিবর্ত নবাগত বিদেশি ইউসুফ আজেজারির।
লাল-হলুদ কোচ বলছেন, “পারফরম্যান্স ভালো করার জন্য যেমন পরিকল্পনা আর পরিবেশ লাগে, তেমনভাবেই এগিয়ে চলেছে। ফুটবলাররা খেলার জন্য মুখিয়ে আছে। এটাও জানি, এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব অনেক। সমর্থকরা ট্রফি ছাড়া অন্য কিছু বোঝে না।”
আইএসএলের নিজেদের প্রথম ম্যাচে নামার আগে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো বলছেন, “গত মরশুমে এমন সময় আমি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলাম, তখন মরশুম শুরু হয়ে গিয়েছিল। টানা ম্যাচে হারের ফলে ড্রেসিংরুমের পরিবেশ একেবারে হতাশাজনক ছিল। বর্তমানে ইমামির অনেক ভালো দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পারফরম্যান্স ভালো করার জন্য যেমন পরিকল্পনা আর পরিবেশ লাগে, তেমনভাবেই এগিয়ে চলেছে। ফুটবলাররা খেলার জন্য মুখিয়ে আছে। এটাও জানি, এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব অনেক। সমর্থকরা ট্রফি ছাড়া অন্য কিছু বোঝে না।”
এদিন সল ক্রেসপোর অনুপস্থিতি নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, “সল অসুস্থ তাই অনুশীলনে আসেনি। আশা করছি, ম্যাচে ওকে পাওয়া যাবে।” চোট পেয়ে দেশে চলে যাওয়া কেভিন সিবিয়েকে ঠিক ক’টা ম্যাচ পাওয়া যাবে না, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। কেভিন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “কেভিনের ফিরতে দুই সপ্তাহ লাগবে। তারপর দেখা যাবে ক’টা ম্যাচে ওকে পাওয়া যায়।” নর্থ-ইস্টের অভিজ্ঞ স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। তিনি বলেন, “গত বছর দুর্দান্ত মরশুম গিয়েছে নর্থইস্টের। ওদের কোচের অভিজ্ঞতার জেরে দারুণ কিছু লড়াই করার ক্ষমতা রয়েছে নর্থইস্টের।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট