Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Irfan Pathan

‘সানডে ক্যায়সে রহা’, প্রতিবেশী পাকিস্তানকে খোঁচা দিয়ে পাঠানের ‘আফগান জলেবি’ নাচ ভাইরাল

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় একইভাবে সেলিব্রেট করেছিলেন পাঠান। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের স্মরণীয় জয়ের পরেও এই গানের তালে পাঠানের নাচ ভাইরাল হয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৩:০৮

options
link
‘সানডে ক্যায়সে রহা’, প্রতিবেশী পাকিস্তানকে খোঁচা দিয়ে পাঠানের ‘আফগান জলেবি’ নাচ ভাইরাল zoom
সেলিব্রেশন মুডে পাঠান। ছবি সংগৃহীত।

ক্রিকেটের অভিধানে দু’টো শব্দ চলে। জয় এবং পরাজয়। ক্রিকেট চ্যাম্পিয়নের অভিধানে আবার সামান্য আলাদা দু’খানা শব্দ আছে। ক্লিনিকালি ওন অর ক্লোজলি লস্ট! অর্থাৎ, তুমি জিতবে যেদিন, প্রতিপক্ষকে দাঁড়াতে দেবে না স্রেফ। ঘাড় মটকে ছেড়ে দেবে। এক কথায় রবিবারের মহারণে পাকিস্তানের ঘাড় মটকে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এমন দাপুটে জয়ের পর খুশিতে ডগমগ ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। ‘আফগান জলেবি’ গানে তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

গত বছর এশিয়া কাপে পাকিস্তানে ৩ ম্যাচে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রাখঢাক না করেই বলে দিয়েছিলেন, ইদানীং আর ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা নেই। পুরোটাই একপেশে। সূর্য যে বিশেষ ভুল কিছু বলেননি, সেটা আরও একবার প্রমাণ করল পাকিস্তান দল। মুখে বড় বড় কথা বললেও বড় ম্যাচে তারা লজ্জার ক্রিকেট উপহার দিয়েছে। অনেকেই বলছেন, “এর চেয়ে বয়কটই বরং ভালো ছিল।” সেই পাকিস্তানকে ট্রোল করে পাঠান ক্যাপশনে লিখলেন, ‘পড়োসিয়ো, সানডে ক্যায়সে রহা?’ (প্রতিবেশীরা, রবিবার কেমন গেল?)।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করা বাঁহাতি পেসারের সঙ্গে মেতে উঠেছেন নেটিজেনরাও।

কেবল লেখাই নয়, যে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে ‘আফগান জলেবি’ গানের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে। এ পর্যন্ত বিশ্বকাপে যতবার ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছে পাকিস্তান, একবার ছাড়া প্রতিবার হেরেছে। যে কোনও ধরনের অবস্থা থেকে, জেতার মতো জায়গা থেকেও হারার উপায় খুঁজে বের করছে। সেটা প্রথম টি-২০ বিশ্বকাপে বোল আউট হোক, ফাইনালে মিসবা উল হকের রিভার্স স্কুপ হোক, ২০২২-এ মেলবোর্নে কোহলির সেই ঐতিহাসিক ইনিংস হোক বা ২০২৪ সালে মাত্র ১১৯ রান চেজ করতে না পারা হোক। ভারতের বিরুদ্ধে হারার ক্ষেত্রে পাকিস্তানের জুড়ি মেলা ভার। রীতিমতো উচ্ছ্বসিত পাঠানও জয়ের উদযাপনে মেতে উঠেছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করা বাঁহাতি পেসারের সঙ্গে মেতে উঠেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘বলেছিলাম না, ভারত সব সময় চ্যাম্পিয়ন।’ আরেকজনের কথায়, ‘জিও শের!’ আরেক ইউজারের মন্তব্য, ‘ইরফান ভাই আপ নে তো ফির সে মির্চি লাগা দিয়া পড়োসি কো।’ কেউ লিখছেন, ‘নাচ মে পাকিস্তান কা হার ছুপা হ্যায়।’ অর্থাৎ তাঁর নাচের মধ্যেই পাকিস্তানের হার লুকিয়ে। উল্লেখ্য, ‘আফগান জলেবি’ গানের তালে এই প্রথমবার নাচেননি পাঠান। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় একইভাবে সেলিব্রেট করেছিলেন। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের স্মরণীয় জয়ের পরেও এই গানের তালে পাঠানের নাচ ভাইরাল হয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.