Asian Games

পুরুষ কোচের সঙ্গে একই ঘরে প্রণতি! এশিয়ান গেমসে তুমুল অব্যবস্থার শিকার বঙ্গকন্যা

কখনও ঘর পাচ্ছেন না অ্যাথলিটরা, কখনও বা খাবারের টাকাও অ্যাথলিটদের পকেট থেকেই যাচ্ছে। এবার আয়োজকরা বলে দিল, পুরুষ কোচের সঙ্গে মহিলা অ্যাথলিটের ঘর বরাদ্দ করা হয়েছে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৫৬

options
link
পুরুষ কোচের সঙ্গে একই ঘরে প্রণতি! এশিয়ান গেমসে তুমুল অব্যবস্থার শিকার বঙ্গকন্যা
বাংলার তারকা জিমন্যাস্ট প্রণতি নায়েক। ফাইল ছবি।

এশিয়ান গেমসের (Asian Games) উদ্বোধনী অনুষ্ঠান হয়নি এখনও। কিন্তু তার মধ্যেই একের পর এক বিতর্কে বিদ্ধ এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতা। কখনও ঘর পাচ্ছেন না অ্যাথলিটরা, কখনও বা খাবারের টাকাও অ্যাথলিটদের পকেট থেকেই যাচ্ছে। এবার আয়োজকরা বলে দিল, পুরুষ কোচের সঙ্গে মহিলা অ্যাথলিটের ঘর বরাদ্দ করা হয়েছে! দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমনই সমস্যার সম্মুখীন হলেম্ন বাংলার তারকা জিমন্যাস্ট প্রণতি নায়েক।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার জাপানে আইচি-নাগোয়ায় পৌঁছন ভারতীয় জিমন্যাস্টরা। একটি ক্রুজের জাহাজকে অস্থায়ীভাবে গেমস ভিলেজ বানিয়ে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে পৌঁছে জানা যায়, প্রণতি এবং তাঁর কোচ অশোক মিশ্রকে একটাই ঘরে থাকতে দেওয়া হয়েছে। স্বভাবতই বিষয়টি নিয়ে বিব্রত হয়ে পড়েন দু’জনেই। সঙ্গে সঙ্গে আয়োজকদের জানানো হয়। তারপরও দীর্ঘক্ষণ কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে অশোকের জন্য় ঘর বরাদ্দ হয়। ততক্ষণে রাত দু’টো বেজে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হোটেলে গিয়েও অশোককে যথেষ্ট ভোগান্তি পোয়াতে হয়। তাঁর নাম বুকিং তালিকায় নেই বলে জানিয়ে দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে জানা যায়, অশোকের নামের বানান থেকে একটি অক্ষর বাদ পড়ে গিয়েছিল, সেখান থেকেই সমস্যার সূত্রপাত। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতার পদে পদে এত অব্যবস্থা কেন? বিতর্কে জর্জরিত এশিয়ান গেমসের আয়োজক শহর। বিশেষত থাকার জায়গা পাওয়া নিয়ে সমস্যায় পড়ছেন অ্যাথলিটরা। সেই তালিকায় শুধু ভারত নয়, রয়েছে দক্ষিণ কোরিয়ার বা থাইল্যান্ডের মতো দেশও। দক্ষিণ কোরিয়ার তরফে তো এবারের আয়োজনকে ‘নিকৃষ্টতম’ আখ্যাও দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার আইচি-নাগোয়ায় পৌঁছে গিয়েছিল ভারতের শুটিং দল। কিন্তু ঘর দেওয়া হয়নি তাদের। ফলে সারা রাত লবিতেই কাটিয়েছেন শুটাররা। অবশেষে ভোরের দিকে ঘর বরাদ্দ করা হয় তাঁদের জন্য। ক্রীড়াবিদদের থেকেও খারাপ অবস্থা সাপোর্ট স্টাফদের। কারণ, তাঁদের ঘর পেতে অপেক্ষা করতে হয়েছে আরও বেশি সময়। অনেক সময় মাত্র একটা রাতের জন্য হোটেল দেওয়া হচ্ছে অ্যাথলিটদের। প্রতিযোগিতার আগে দল কোথায় অনুশীলন করবে, তাও জানা নেই অনেকের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.