Ayush Shetty

বিশ্বের এক নম্বরকে হারিয়ে ফাইনালে, ব্যাডমিন্টনে এশিয়াসেরা হয়ে ইতিহাস গড়ার সামনে আয়ুষ

কেরিয়ারের সবচেয়ে বড় জয়টি পেলেন আয়ুষ শেট্টি। ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনের ওয়াই কিউ শি। তরুণ তুর্কির প্রশংসায় পঞ্চমুখ পিভি সিন্ধু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২০:৪২

options
link
বিশ্বের এক নম্বরকে হারিয়ে ফাইনালে, ব্যাডমিন্টনে এশিয়াসেরা হয়ে ইতিহাস গড়ার সামনে আয়ুষ
আয়ুষ শেট্টি।

কেরিয়ারের সবচেয়ে বড় জয়টি পেলেন আয়ুষ শেট্টি। ২০ বছর বয়সি ভারতীয় ব্যাডমিন্টন তারকা এশিয়া চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর কুনলাউত উইতিতসান-কে হারিয়ে ফাইনালে উঠলেন। ম্যাচের ফল আয়ুষের পক্ষে ১০-২১, ২১-১৯, ২১-১৭। তরুণ তুর্কির প্রশংসায় পঞ্চমুখ পিভি সিন্ধু।

Advertisement

থাইল্যান্ডের উইতিতসান এই মুহূর্তে বিশ্বের এক নম্বর শাটলার। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের রুপো জেতেন তিনি। স্বাভাবিকভাবেই আয়ুষের জয় নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন না। এমনকী প্রথম গেম অনায়াসে ছিনিয়ে নেন উইতিতসান। সেখান থেকে কামব্যাক শুরু কর্নাটকের যুবকের। পরের দু’টি গেম আর হাতছাড়া করেননি তিনি। বিশ্বের ২৫ নম্বর তারকা টানা দু’টি গেম জেতেন ২১-১৯, ২১-১৭ ব্যবধানে। রবিবার সকালে চিনের মাটিতে প্রথমবার ভারতীয় পুরুষদের সিঙ্গেলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আয়ুষের কাছে। সেখানে তাঁর প্রতিপক্ষ চিনেরই ওয়াই কিউ শি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফাইনালে ওঠার পরই নজির গড়ে ফেলেছেন আয়ুষ। ১৯৬৫ সালে দীনেশ খন্নার পরে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে উঠলেন তিনি। এই প্রতিযোগিতায় ভারত শেষ বার পদক জিতেছিল ২০২৩ সালে ডাবলসে। সে বার সাত্ত্বিক-চিরাগ জুটি চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, ফাইনালে ওঠার পথে এশিয়ার তাবড় শাটলারকে হারিয়েছে আয়ুষ। বিশ্বের ৭ নম্বর চিনের লি শি ফেং, পরের রাউন্ডে চিন উ জেন এবং কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৪ নম্বর জোনাথন ক্রিস্টিকে হারান।

Advertisement

আয়ুষের প্রশংসায় পঞ্চমুখ পিভি সিন্ধু। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি বারবার বলেছি, ও এই প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা। গত তিনমাস ধরে আমার দলের সঙ্গে ও অনুশীলন করেছে। শারীরিকভাবে শক্তিশালী, উচ্চতা কাজে লাগাতে জানে। চাপ সামলাতে পারে। ও যে অনেক দূর যাবে, তার ছাপ রাখতে শুরু করেছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.