Advertisement
Advertisement
West Bengal Assembly Election

‘বিচারাধীন’ গেরো কাটিয়ে চূড়ান্ত তালিকায় জুড়ল যোগ্যদের নাম, সুপ্রিম কোর্টে ঝুলে ২৭ লক্ষের ভোটাধিকার!

এ দিকে বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুপ্রিম কোর্টে আগামী এসআইআর শুনানিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:৫২

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:৫২

options
link
‘বিচারাধীন’ গেরো কাটিয়ে চূড়ান্ত তালিকায় জুড়ল যোগ্যদের নাম, সুপ্রিম কোর্টে ঝুলে ২৭ লক্ষের ভোটাধিকার! zoom
আটটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০ লক্ষের মধ্যে প্রায় ৩৩ লক্ষের নাম যোগ্য ভোটার হিসাবে গণ্য করেছেন বিচারকরা।

বিচারাধীন সকল ভোটারের নিষ্পত্তি হয়েছে। যুক্তর পাশাপাশি ডিলিট হয়েছে অনেকের নাম।আগেই সেই সংক্রান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার ‘বিচারাধীন’ গেরো কাটিয়ে চূড়ান্ত তালিকায় যোগ্যদের নাম জোড়ার কাজ শুরু করেছে কমিশন। প্রকাশিত হচ্ছে বুথভিত্তিক চূড়ান্ত তালিকা। জেলায় জেলায় সেই তালিকা পাঠানো শুরু হয়েছে। অনলাইনেও নতুন তালিকা ডাউনলোড করা যাবে। কিন্তু কমিশনের ওয়েবসাইটের সাইটের গন্ডগোল লেগেই রয়েছে। টেকনিক্যাল সমস্যা মিটে গেলেই তালিকা ডাউনলোড করা যাবে বলেই খবর।

এসআইআর প্রক্রিয়ায় প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ থেকে যায়। কলকাতা হাই কোর্ট দ্বারা নিযুক্ত জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকরা সেই ভোটারদের নিষ্পত্তি করেন। আটটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০ লক্ষের মধ্যে প্রায় ৩৩ লক্ষের নাম যোগ্য ভোটার হিসাবে গণ্য করেছেন বিচারকরা। যে সকল ভোটারের যোগ্য মনে করা হয়েছে তাঁদের নাম মূল তালিকায় জুড়ে তালিকা প্রকাশ শুরু হয়েছে। রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। ১৫২টি কেন্দ্রের ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ করা হয়েছে। অর্থাৎ নতুন করে কোনও নতুন নাম যুক্ত বা বিয়োজন হবে না। এবার সেই তালিকা প্রকাশ করছে কমিশন। সঙ্গে প্রতিটি বুথে নাম বাদ পড়া ভোটারদের নামও উল্লেখ থাকছে বিয়োজিত ভোটার হিসাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুপ্রিম কোর্টে আগামী এসআইআর শুনানিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাঁরা নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাচ্ছে। শীঘ্রই কাজ শুরু করবে ট্রাইব্যুনাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.