Real Madrid

মেসির হাত ছেড়ে রিয়ালের কোচ হচ্ছেন স্কালোনি! বিশ্বকাপের পরই ‘শত্রু’ ক্লাবের দায়িত্বে?

বিশ্বকাপে লিওনেল মেসিদের ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে। তারপরই স্কালোনিকে স্পেনে নিয়ে আসার জন্য মরিয়া রিয়াল। তালিকা থেকে বাদ পড়ছে হোসে মোরিনহো, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ থেকে জুর্গেন ক্লপের নাম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:২৭

options
link
মেসির হাত ছেড়ে রিয়ালের কোচ হচ্ছেন স্কালোনি! বিশ্বকাপের পরই ‘শত্রু’ ক্লাবের দায়িত্বে?
বিশ্বকাপ ট্রফি হাতে মেসি ও স্কালোনি। ফাইল ছবি

মরশুম শেষ হলে যে আলভারো আরবেলোয়ার চাকরি যাচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। সেই জায়গায় কি রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন লিওনেল স্কালোনি? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে জল্পনা তুঙ্গে। এবার বিশ্বকাপেও লিওনেল মেসিদের ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে। তারপরই স্কালোনিকে স্পেনে নিয়ে আসার জন্য মরিয়া রিয়াল।

Advertisement

গত মরশুম ট্রফিশূন্য রিয়াল। এবারও একই অবস্থা হতে আর একটি ম্যাচ বাকি। বার্সেলোনা পরের ম্যাচ জিতলেই লা লিগা হাতছাড়া হয়ে যাবে। মরশুমের মাঝপথে জাবি আলোন্সোকে সরিয়ে দেওয়ার পর আরবেলোয়াকে দায়িত্ব দেওয়া হয়। তাতে লাভের লাভ হয়নি। আগামী মরশুমে হোসে মোরিনহো, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ থেকে জুর্গেন ক্লপ-সহ অনেকের নামই বেছে রেখেছে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব। সেই তালিকায় এবার জুড়ে গেল স্কালোনির নাম।

Advertisement

স্পেনের বিখ্যাত সাংবাদিক মানোলো লামা নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার কোচের সঙ্গে রিয়াল মাদ্রিদ যোগাযোগ করেছে। তবে স্কালোনি এখনও কোনও উত্তর দেননি। আর্জেন্টিনার সঙ্গে এবারের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি রয়েছে। আর ৪৭ বছর বয়সি কোচকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বারবার উঠে আসছে একটাই নাম- লিওনেল মেসি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি চাইছেন, ‘হাই প্রোফাইল’ কাউকে কোচ করতে। আর যিনি লিওনেল মেসিকে সামলেছেন; একটি বিশ্বকাপ, দু’টো কোপা আমেরিকা জিতেছেন, তাঁর থেকে ‘হাই প্রোফাইল’ আর কে হবেন?

Advertisement

আবার, মেসি বার্সেলোনার কিংবদন্তি। ফুটবল জীবনের বেশিরভাগ সময় রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে কাটিয়েছেন। স্কালোনির সঙ্গে মেসির সম্পর্ক খুব ভালো। তাহলে কি মেসির হাত ছেড়ে এবার তাঁরই ‘শত্রু’ ক্লাবে যোগ দিচ্ছেন? উত্তরটা পেতে গেলে সম্ভবত বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.